২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে ‘জন্মভূমির গান’

২৬ মার্চ মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে এনটিভিতে বিশেষ অনুষ্ঠানমালায় দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর দেশাতœকবোধক গান নিয়ে থাকছে ‘জন্মভূমির গান’ শিরোনামে সংগীতানুষ্ঠান। এতে গান গাইবেন আইয়ুব বাচ্চু ও এল আর বি, মাইলস ও শাফিন আহমেদ, পার্থ বড়ুয়া ও সোলস, শিরোনামহীন ও ব্রিগেড ৭১। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 01:04 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

এনটিভির অনুষ্ঠান বিভাগের সূত্রে জানা গেছে, এই আয়োজনে ব্যান্ডগুলো তাদের নিজেদের গাওয়া দেশের গান পরিবেশন করবে।

এ বিষয়ে হাসান ইউসুফ খান বলেন, ‘এরই মধ্যে আমরা স্টুডিওতে অনুষ্ঠানটির ধারণ কাজ শেষ করেছি। ব্যান্ডগুলোর গাওয়া গানগুলোর মধ্যে অধিকাংশ গানই বেশ জনপ্রিয়। আশা করি স্বাধীনতা দিবসে ওই অনুষ্ঠানটি দর্শক উপভোগ করবেন।

অনুষ্ঠানটি এনটিভিতে মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।