মানবিক রণবীর
খুব অল্প সময়েই নিজের অভিনয় দক্ষতার কারণে টিনসেলের আলোচিত অভিনেতাদের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন বলিউডি অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার শুটিং চলাকালে আহত মেক-আপ ম্যানের সাহায্যে এগিয়ে নিজের মানবিকতারও পরিচয় দিলেন তিনি। খবর মিড-ডের।
সংবাদ মাধ্যমটি জানায়, ‘মানালিতে কারান জোহর পরিচালিত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার শুটিং চলাকালে হঠাৎ একটি রিফ্লেক্টর মেক-আপ ম্যান হেমন্ত নায়িকের মাথায় পড়ে। ফলে তার মাথা ফেটে যায়। তখন উপস্থিত সকলের সঙ্গে হেমন্তের সাহায্যে এগিয়ে যান রণবীর। এমন কি তিনি নিজে হেমন্তকে হাসপাতালে নিয়ে যান।’
মাধ্যমটি আরও জানায়, ‘হাসপাতালে নেবার পর হেমন্তের মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়। আর ডাক্তার যখন নিশ্চিত করেন যে তিনি খুব শিগগিরি সেরে উঠবেন তখনই রণবীর শুটিংয়ে ফিরে আসেন। তার এ উদারতা মেক-আপ ম্যান সহ উপস্থিত সকলকেই মুগ্ধ করেছে।’
