প্রিয়াংকার দুই রূপ
‘জাঞ্জির’ সিনেমার রিমেকে এবার দু’টি ভিন্ন রূপে দেখা যাবে বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে; জানালেন তার ডিজাইনার প্রিয়া কাটারিয়া পুরি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
অপূর্ব লাখিয়া পরিচালিত ওই রিমেক সিনেমাটিতে ‘মালা’ নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করবেন প্রিয়াংকা। সিনেমাটিতে তার ভিন্ন দু’টি রূপ সম্পর্কে পুরি বলেন, ‘সিনেমাটির প্রথমার্ধে প্রিয়াংকা একজন প্রবাসীর চরিত্রে অভিনয় করবেন। তখন তাকে একজন ব্যবসায়ী নারীর পোশাকে দেখা যাবে।’
প্রিয়াঙ্কার দ্বিতীয় রূপ সম্পর্কে পুরি বলেন, ‘পরবর্তীতে প্রিয়াঙ্কার চরিত্রটিকে ফিরিয়ে আনা হবে ভারতে। তখন তার পোশাক হবে ভারতীয় ধাঁচের এবং অনেক বেশি রঙিন। ’
