শাহবাগে নারী সমাবেশ
শাহবাগের গণ জাগরণ মঞ্চ স্বাধীনতার পক্ষের নারী সংগঠন এবং নেতা-কর্মীদের নিয়ে ‘গনজাগরণ নারী সমাবেশ’এর আয়োজন করেছে। ৮মার্চ বিকেল ৩টা থেকে ওই সমাবেশ চলবে রাত ১০টা পর্যন্ত।
সংগঠক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী গ্লিটজকে বলেন, ‘নারীরা এই আন্দোলনে প্রথম থেকেই ছিলেন। আয়োজনের মধ্যে থাকবে গান, কবিতা এবং শপথ গ্রহণ। অনুষ্ঠানের মধ্যে চলবে স্লোগান এবং সিনিয়রদের কথা। আমরা এখানে একত্রিত হয়ে একস্বরে এক মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানাবো।’
এই আয়োজনের অন্যতম সংগঠক খান আসাদুজ্জামান মাসুম গ্লিটজকে বলেন,‘৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে আমরা দেশের নানা পেশাজীবী নেত্রী, কর্মী এবং নারীসংগঠনকে একমঞ্চে একত্রিত করতে চাই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির জন্য।’
