যুক্তরাজ্যের বিখ্যাত জাদুঘর মাদাম তুসোয় এবার যুক্ত হতে যাচ্ছে পপ তারকা অ্যাডেলের মোমের প্রতিমূর্তি। সঙ্গীত জগতের জনপ্রিয় তারকা বিয়োন্সি নোলস, লেডি গাগা এবং এমি উইনহাউজের পর এবার মোমের অ্যাডেল নির্মাণ করতে যাচ্ছেন জাদুঘর কর্তৃপক্ষ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
02 Mar 2013, 01:35 PM
Updated :
23 Aug 2022, 10:17 AM
ব্রিটিশ ট্যাবলয়েড ফিমেলফার্স্টকে মাদাম তুসোর জনসংযোগ পরিচালক নিকোল ফেনার জানান, ‘লন্ডনের সঙ্গীত জগতের অন্যতম ব্যক্তিত্ব অ্যাডেল। পুরো বিশ্বে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি, আর আমাদের জাদুঘরে তার প্রতিমূর্তি স্থাপনের জন্য অনেকেই অনুরোধ করেছেন।’
তিনি আরও বলেন, ‘অ্যাডেলের স্কাইফল গানটি মুক্তি পাবার পর অনুরোধের সংখ্যা আরও বেড়েছে। তাই আমি মনে করি এখনই তার মূর্তি তৈরির আদর্শ সময়। তিনি অনেক শক্তিশালী একজন ব্রিটিশ শিল্পী। আর তার মূর্তি যে দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়াবে সে বিষয়ে আমরা নিশ্চিত।’
২৪ বছর বয়সি ওই পপ তারকার মোমের প্রতিমূর্তিটি জুন মাসে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ২০১২ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের কালো গাউনেই তৈরি করা হবে অ্যাডেলের মূর্তি। সেই আসরে তিনি ‘টোয়েন্টিওয়ান’ অ্যালবামটির জন্য মোট ৬টি পুরস্কার জিতেছিলেন। সম্প্রতি ‘স্কাইফল’ গানটির জন্য তিনি অস্কারও জিতেছেন।
যুক্তরাজ্যের বিখ্যাত জাদুঘর মাদাম তুসোয় এবার যুক্ত হতে যাচ্ছে পপ তারকা অ্যাডেলের মোমের প্রতিমূর্তি। সঙ্গীত জগতের জনপ্রিয় তারকা বিয়োন্সি নোলস, লেডি গাগা এবং এমি উইনহাউজের পর এবার মোমের অ্যাডেল নির্মাণ করতে যাচ্ছেন জাদুঘর কর্তৃপক্ষ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
প্রকাশিত: ১৩:৩৫, ২ মার্চ ২০১৩ | আপডেট: ১০:১৭, ২৩ আগস্ট ২০২২