অ্যানের অস্কার বক্তব্য
এ বছরের অস্কার আসরে পার্শ্ব চরিত্রের জন্য সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউডি অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। তবে ওই ঘোষণার আগে থেকেই মঞ্চে পুরস্কার গ্রহণের পর নিজের বক্তব্যটিকে আকর্ষনীয় করে তুলতে তিনি সেটি ঠিকঠাক করেছিলেন বলে জানা গেছে। খবর ব্যাং শোবিজের।
‘লে মিজারেবলস’ অভিনেত্রী এর আগে বাফটা এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে তার বক্তব্যের কারণে যথেষ্ট সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। অনেকেই মনে করেছেন, পুরস্কার গ্রহণের পর একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন অ্যান। আর তাই অস্কারের আসরে সে বিষয়টি মাথায় রেখেছিলেন তিনি।
৩০ বছর বয়সি ওই হলিউডি অভিনেত্রীর ঘনিষ্ট একজন ইউএস ম্যাগাজিনকে জানায়, ‘অনেকেই তাকে নিয়ে রসিকতা করেছে। আর তাই তিনি অত্যন্ত সচেতনতার সঙ্গে অস্কারে তার বক্তব্যটি সাজিয়েছিলেন।’
আগের বছরের পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা ক্রিস্টোফার প্লামারের হাত থেকে পুরস্কার গ্রহণের পর অ্যান বলেন, ‘শেষ পর্যন্ত এটি সত্যি হলো।’ এরপর তিনি তার সহকর্মী হিউ জ্যাকম্যান, সিনেমাটির অন্যান্য সকলকে এবং তার স্বামী অ্যাডাম শালম্যানকে ধন্যবাদ জানান। অ্যান বলেন, ‘আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় এটি।
