পপগুরুর জন্মদিনে
২৮ ফেব্রুয়ারি পপসম্রাট খ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত আজম খানের ৬৩তম জš§দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সঙ্গীতভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যালেন সিক্সটিন ও নবগঠিত ‘শিল্পী আজম খান ফাউন্ডেশন’।
‘গুরুর জন্মদিনে’ শিরোনামের অনুষ্ঠানে চ্যানেল সিক্সটিনে রাত ৯টায় দেখা যাবে শিল্পীর বড় ভাই সঙ্গীত পরিচালক আলম খানকে।
মূলত অনুষ্ঠাটিতে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন আলম খান। তার স্মৃতি রোমন্থনে উঠে এসেছে শৈশব, কৈশোর, কমান্ডার হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, দেশে পপসঙ্গীতের প্রবর্তন, প্রথম অ্যালবাম প্রকাশ, কালজয়ী গানের গল্প, খেলোয়াড়ি মনোভাবসহ প্রয়াত আজম খানের চরিত্রের বহু দিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন গীতিকার-সাংবাদিক জনি হক।
এদিকে শিল্পী কন্যা ইমা খানের উদ্যোগে গঠিত হয়েছে ‘শিল্পী আজম খান ফাউন্ডেশন’। শিল্পীর জন্মদিনে আয়োজিত হয়েছে ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান। ফাউন্ডেশনের পক্ষ থেকেও কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কার্যক্রম তালিকার প্রথমে আছে সকাল ৯টায় আজম খানের শুভাকাঙ্খী-বন্ধুদের সমন্বয়ে র্যালি। দুপুর ২টায় মতিঝিল সরকারি কমিউনিটি সেন্টারে মিলাদ-মাহফিল। বিকাল ৪টা থেকে উদ্বোধনীর আনুষ্ঠানিক পর্ব।
এ বিষয়ে শিল্পী কন্যা ইমা গ্লিটজকে জানিয়েছেন, ‘শিল্পী আজম খান ফাউন্ডেশনের মাধ্যমে এদেশের এই প্রধান ব্যান্ড তারকার জীবন ও কর্ম তুলে ধরা হবে ভব্যিষত প্রজন্মের সামনে এবং তার নানা স্মৃতি সংরক্ষণ করা হবে যথাযোগ্যভাবে।’
