কোয়েন ব্রাদার্সের সিনেমায় জোলি
হলিউডের চলচ্চিত্র নির্মাতা এবং লেখক কোয়েন ব্রাদার্সের পরবর্তী বায়োপিকে অভিনয় করবেন হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
কন্টাক্ট মিউজিকের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে যাওয়া লু জ্যামপিরিনির জীবনী নিয়ে নির্মিত পরবর্তী সিনেমার জন্য এরই মধ্যে জোলির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন যোয়েল এবং ইথান কোয়েন।
লরা হিলেনব্র্যান্ডের সর্বোচ্চ বিক্রিত উপন্যাস ‘আনব্রোকেন’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে বলে জানা গেছে। ‘ইন দি ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’র পর আবারও জীবনীভিত্তিক সিনেমায় অভিনয় করবেন জোলি।
