আবেগপ্রবণ অমিতাভ
বলিউডি পরিচালক রাম গোপাল ভার্মার সিনেমা ‘দি অ্যাটাক অফ ২৬/১১’ এরই মধ্যে উঠে এসেছে টিনসেলের আলোচনার শীর্ষে । আর সিনেমাটি দেখার পর আবেগ প্রবণ হয়ে পড়েন বলিউডের সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সিনেমাটি দেখার পর মাইক্রো ব্লগিং সাইটে বিগ বি লেখেন, ‘আমি বুঝতে পারলাম না আমার চোখ কেন ভিজে গেলো। কিন্তু আসলেও আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’
সিনেমাটির বিশেষ প্রচারে অভিষেকও উপস্থিত ছিলেন। তিনিও একইভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। ভার্মা বলেন, ‘অভিষেকও ঠিক অমিতাভ বচ্চনের মতো আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। তিনি কোনো কথাই বলতে পারেন নি। অভিষেক আমাকে বলেছিলেন সিনেমাটি তার ভিতরে আলোড়ন সৃষ্টি করেছে।’
সিনেমাটি প্রযোজনা করেছেন সুনীল লুল্লা, পরাগ সাংঘাভি এবং গোপাল দালভি। এ সম্পর্ক সাংঘাভি বলেন, ‘আমরা মনে করি ২৬/১১ এর ধ্বংসযজ্ঞের পিছনের আসল কাহিনী জানার অধিকার সকলের আছে।’
ইরোস ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি ১ মার্চ সারা ভারতে মুক্তি পেতে যাচ্ছে।
