২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফের নতুন পছন্দ দিব্যা

বলিউডি অভিনেতা সাইফ আলি খান তার প্রযোজিত পরবর্তী সিনেমার জন্য বেছে নিয়েছেন কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রীকে। আর সেই সৌভাগ্যবতী হলেন তামিল অভিনেত্রী এবং মডেল দিব্যা পরমেশ্বর। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 03:50 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

একই সিনেমায় দিব্যার পাশাপাশি টিনসেলে যাত্রা শুরু করতে যাচ্ছেন আরমান জৈন। আরমান সম্পর্কে কারিনার ফুপাতো ভাই।

সংবাদ মাধ্যমটিকে এ ব্যাপারে সূত্র জানিয়েছে, ‘চরিত্রটির জন্য একশ’রও বেশি মেয়ের কথা চিন্তা করা হয়েছিলো। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া ছিলো। যখন একজন দিব্যার কথা বললো তখন বিষয়টি নিয়ে অনেক তর্ক হয়েছিলো। তবে শেষ পর্যন্ত তাকেই বেছে নেওয়া হলো।’

এর আগে মডেলিংয়ের পাশাপাশি দিব্যা ‘পোন্নার সংকর’ সিনেমায় কাজ করেছেন। সূত্রটি আরও জানিয়েছে, ‘তার নামটি এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না। তবে খুব শিগগিরি সবাই জানতে পারবে। নির্মাতারা আরমানের বিপরীতে একটি নতুন মুখই দেখতে চাচ্ছিলেন।’

তবে এ বিষয়ে সাইফ আলি খান কোনো কথাই বলেন নি।