২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় ছাড়ছেন মিলা!

পরিবার এবং ক্যারিয়ারের মধ্যে একটিকে বেছে নেবার পরিকল্পনা করছেন হলিউডি অভিনেত্রী মিলা কিউনিস। সাদামাটা জীবন উপভোগ করতে চান বলেই অভিনয় ছাড়ার কথা ভাবছেন তিনি। খবর ব্যাং শোবিজের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 04:32 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

সম্প্রতি হলিউডি অভিনেতা অ্যাস্টন কুচারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিলা। আর তাই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি।

প্লেবয় ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে মিলা বলেন, ‘আমি এমন একজন মা হতে চাই যে সবসময় তার বাচ্চাদের পাশে থাকবে। আমি যখন বড় হয়েছি তখন আমার মা-বাবা দু’জনেই চাকরি করতেন। একই জায়গায় বেশিদিন কাজ করতে আমার ভালো লাগে না। ভক্তরা যদি তারপরও আমার অভিনয় দেখতে চান তাহলে আমি বছরে হয়তো একটি সিনেমা করতে পারি।’

তিনি আরও বলেন, ‘এই জগতে পুরুষের বয়সের কোনো সীমাবদ্ধতা না থাকলেও নারী অভিনেত্রীদের বয়স বেধে দেওয়া হয়। নিয়মটাই এমন।’

‘ব্ল্যাক সোয়ান’ খ্যাত ওই অভিনেত্রী জানান, তিনি ক্যামেরার সামনে দীর্ঘদিন কাজ করতে চান না। মিলা বলেন, ‘কতদিন টিনসেলে আমার জনপ্রিয়তা থাকবে তা নির্ভর করে দর্শকদের ওপর। তবে আমি একজন প্রযোজক হিসেবে কাজ করতে চাই পরবর্তীতে। তবে আমি আমার পরিবারের সঙ্গেও সময় কাটাতে চাই।’