হুইল চেয়ারে লেডি গাগা
সম্প্রতি নিতম্বে অস্ত্রোপচার হয়েছে পপ তারকা লেডি গাগার। অস্ত্রোপচারের পর থেকে চলাফেরার জন্য হুইল চেয়ারের সাহয্য নিতে হচ্ছে তাকে । খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
কন্টাক্ট মিউজিক জানায়, ইতোমধ্যে নিজের হুইল চেয়ারের নামও রেখেছেন লেডি গাগা। এ বিষয়ে গাগা টুইট করেন, ‘এর নাম এমা।’
ওই অস্ত্রোপচারের কারণে আমেরিকার সফর বাতিল করতে হয় ২৬ বছর বয়সী গাগাকে। এবারের সফরে প্রায় ২৫ টি জায়গায় পারফর্ম করার কথা ছিলো তার।
