২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক ফরিদা পারভীন ও সুমনা হক

‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র অতিথি বিচারক হলেন ফরিদা পারভীন ও সুমনা হক। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজা ইসলাম এবং নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন নাহিদ আহমেদ বিপ্ল¬ব।

রাশেদ শাওন

বিনোদন ডে¯ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 03:02 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘আদিবাসী’ পর্বে অতিথি বিচারক সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা’ পর্বের অতিথি বিচারক হিসেবে থাকছেন সুমনা হক।

বাংলাভিশন থেকে আরো জানানো হয়েছে, ‘আদিবাসী’ পর্বে লাকি সেভেন-এর সাত প্রতিযোগী তাদের পারফর্মেন্স সাজাবে আদিবাসীর রঙে। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ১৯ ফেব্রুয়ারি রাত ৯টা ০৫মিনিটে।  

আর ২০ ফেব্রুয়ারি, বুধবার, পুরো পর্বে থাকছে ভাষার গান। সাত প্রতিযোগী তাদের পারফর্মেন্স সাজাবে ভাষার রঙে। এ পর্বটিও বাংলাভিশনে প্রচার হবে রাত ৯টা ০৫মিনিটে।

লাকি সেভেন-এর আগামী পর্বগুলোতেও মূল বিচারকের পাশাপাশি থাকছেন একজন সেলিব্রেটি গেস্ট অব অনার এবং প্রতিটি পর্ব সাজানো হয়েছে নির্দ্দিষ্ট একটা বিষয় নিয়ে।

মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী।