২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্বে ‘কলেজ’

মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘কলেজ’ এর সমাপ্তি ঘটতে যাচ্ছে। রেদওয়ান রনির পরিকল্পনায় এটি রচনা ও পরিচালনা করেছেন পল্ল¬ব বিশ্বাস। এ ধারাবাহিকে অভিনয় করেছেন আ খ ম হাসান, মম মোর্শেদ, শামীমা নাজনীন, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, নিলয়, শখ, মিশু, সায়না, অপু, নাফা, রুমেল, মার্শাল প্রমুখ।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 12:10 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

এ বিষয়ে পল্লব বিশ্বাস বলেন, ‘৫২ পর্বের এ ধারাবাহিকের শেষ পর্ব প্রচারিত হবে ১৮ ফেব্রুয়ারি, সোমবার। আমাদের গল্পটি এ পর্যন্তই ছিলো। আকর্ষণ থাকতে থাকতেই এটি আমরা শেষ করছি।’

ছেলেদের হোস্টেলে এক বড় ভাই থাকে। তার নাম শামীম। সবাই তাকে খুব ভয় পায়। কেউ তার কথার অবাধ্য হলে বিভিন্ন কৌশলে তাকে হয়রানি করে। সেখানে নতুন তিনজন ছেলে আসে। নাঈম, আলমগীর ও পলাশ। প্রথম দিন থেকেই তারা শামীম ভাইয়ের বিভিন্ন অত্যাচারের শিকার হয়। একপর্যায়ে তারা অতিষ্ঠ হয়ে মেয়েদের হোস্টেলের তিন মেয়ে লিজা, নাবিলা ও সোমার শরণাপন্ন হয়। তারা সবাই শামীম ভাইকে শায়েস্তা করার জন্য ঐক্যবদ্ধ হয় এবং একের পর এক ঘটতে থাকে মজার সব ঘটনা- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।

ধারাবাহিকটি প্রচারিত হবে রাত ৯ টা ২০ মিনিটে।