২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাকিত্ব উপভোগ করছেন কেটি

গত বছর জুন মাসে হলিউডি অভিনেতা টম ক্রুজের সঙ্গে ৬ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন অভিনেত্রী কেটি হোমস। তারপর থেকে একাই আছেন কেটি এবং তিনি ওই একাকিত্ব বেশ ভালোভাবেই উপভোগ করছেন। খবর ব্যাং শোবিজের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 03:54 AM

Updated : 25 Apr 2022, 06:23 PM

বিয়ে বিচ্ছেদের পর একমাত্র মেয়ে সুরির অভিভাবকত্ব পান কেটি। আর তাই  চলতি বছরের ভালোবাসা দিবসটি মেয়ের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন ৩৪ বছর বয়সি ওই অভিনেত্রী।

এক ঘনিষ্ট সূত্রে জানায়, ‘কেটি অনেক আনন্দিত ছিলেন। তিনি তার মা এবং খালাদের সঙ্গে দেখা করতে আসেন। তারা পরিবারের সকলে একত্রে ছুটি কাটানোর পরিকল্পনা করেন। এ বছরের ভ্যালেনটাইনস ডে মেয়ে সুরির সঙ্গে কাটানোর কথাও জানিয়েছিলেন কেটি। প্রতিবারের মতো এবারও লাল প্যানকেক বানিয়ে দিনটি উদ্যাপন করেন তিনি।’

কিছুদিন আগেই কেটি নতুন করে ডেট করার কথা জানালেও সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন তিনি। কারণ তিনি এখন যে স্বাধীনতা উপভোগ করছেন তা হারাতে চান না।

মাধ্যমটি জানায়, ‘দোটানায় পড়েছেন কেটি। তিনি নতুন করে সম্পর্কে জড়াতে চাইছেন, আবার স্বাধীনতা ত্যাগ করতেও নারাজ। তিনি মনে করছেন নতুন কারো সঙ্গে সম্পর্কে  জড়ালে এখন তিনি যে স্বাধীনতা উপভোগ করছেন তাতে ব্যাঘাত ঘটবে। তবে পুরো জীবন একা থাকার পরিকল্পনা তার নেই বলেও জানিয়েছেন কেটি।’