‘দি হ্যাংওভার’ এর পর ‘২১ অ্যান্ড ওভার’
‘দি হ্যাংওভার’ সিনেমার লেখকরা সিনেমাটির জনপ্রিয়তার ধারাকে বজায় রাখতে এবার পরিচালনা করেছেন বন্ধুত্বের কাহিনী নিয়েই অন্য একটি সিনেমা। ‘২১ অ্যান্ড ওভার’ সিনেমাটি ১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘২১ অ্যান্ড ওভার’ সিনেমাটির যৌথভাবে চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন জন লুকাস এবং স্কট মুর। মাজাহান ইন্টারন্যাশনালের প্রধান যোগিন্দর মাজাহান বলেন, ‘ভারতীয় থিয়েটারে দি হ্যাংওভার ৭ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। আর তাই ২১ অ্যান্ড ওভার সিনেমার ক্ষেত্রেও আমরা ভালো কিছু আশা করছি। তারুণ্য নিয়ে নির্মিত সিনেমাটি তরুণ প্রজন্মের ভালো লাগবে আশা করি।’
ভারতীয় থিয়েটারে ‘২১ অ্যান্ড ওভার’ সিনেমাটির প্রদর্শনের আয়োজন করছে মাজাহান ইন্টারন্যাশনাল।
সিনেমাটিতে হলিউডি অভিনেতা জাস্টিন চন অভিনয় করবেন একজন কলেজ ছাত্রের ভূমিকায়। আর তার ঘনিষ্ট বন্ধুর চরিত্রে অভিনয় করবেন স্কাইলার অস্টিন এবং মেলিস টেলর।
