২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি চ্যানেলে বই মেলা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে ফেব্রুয়ারি জুড়ে বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করেছে নানা অনুষ্ঠানমালার।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 06:13 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু হয়েছে বাংলা একাডেমীর প্রাঙ্গণে। এ নিয়ে প্রথম দিন থেকেই প্রতিবেদনমূলক অনুষ্ঠান প্রচার শুরু করেছে এটিএন বাংলা, দেশ টিভি, চ্যানেল নাইন, এনটিভি, বৈশাখী, বাংলাভিশন, গাজী টিভিসহ বিভিন্ন চ্যানেল। টিভি চ্যানেল কর্তৃপক্ষরা গ্লিটজকে জানিয়েছে, মাসব্যাপী বই মেলা প্রাঙ্গণ থেকে প্রতিবেদনমূলক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে ।

অনুষ্ঠানগুলোর প্রযোজনা ও উপস্থাপনায় আছেন লুৎফর রহমান রিটন, আহমাদ মাযহার, আলী ইমাম, পলাশ মাহবুবসহ আরো অনেকে। এছাড়া এক অনুষ্ঠানের সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার।

ভাষার মাস, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এই মাসের অনুষ্ঠান তালিকায় আরো রয়েছে ভাষা ও ভাষা আন্দোলন নিয়ে বিশেষ অনুষ্ঠান, ভাষা নিয়ে কুইজ শো, আলোচনা অনুষ্ঠান, বরেণ্য ব্যক্তিদের আলাপচারিতা, নাটক ও টেলিফিল্ম এবং সিনেমা ।