২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিন সিটি’তে ইভা

অভিনেত্রী ইভা গ্রিনই শেষপর্যন্ত নির্বাচিত হলেন ‘সিন সিটি’ এর সিকুয়েল ‘সিন সিটি: আ ড্যাম টু কিল ফর’ এর প্রধান নারী চরিত্রের জন্য। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোনিমা নদী, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 05:39 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

সিনেমাটিতে আভা লর্ড নামের এক চরিত্রে অভিনয় করছেন ইভা। এব্যাপারে সিনেমাটির দুই পরিচালক রবার্ট রড্রিগেজ এবং ফ্র্যঙ্ক মিলার এক বিবৃতিতে জানান, ‘সিন সিটির সবচেয়ে ভয়ঙ্কর অধিবাসীদের একজন হলেন আভা। শুরু থেকেই আমরা জানতাম ওই ভয়ঙ্কর মারকুটে এবং জটিল মনস্তত্বের চরিত্রটির জন্য আমাদের এমন কাউকে প্রয়োজন যিনি নিজের মধ্যে এসবকিছু অনায়াসে ধারণ করতে পারবেন। ইভার মধ্যে আমরা সেসব গুণাবলী খুঁজে পেয়েছি।’

সিনেমাটিতে ইভার পাশাপাশি দেখা যাবে ২০০৫ এ ওই সিরিজের প্রথম সিনেমার অভিনেতা ব্রুস উইলিস, মিকি রোয়ার্কে, রোজারিও ডসন এবং জেসিকা অ্যালবাকে।