২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাংনাম স্টাইলের ‘এনআরজে অ্যাওয়ার্ডস’ জয়

২৬ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া এনআরজে মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৩ তে দু’টি করে পুরস্কার জয় করে আসরটির সর্বাধিক পুরস্কার প্রাপ্তদের তালিকায় ঢুকে গেলেন কোরিয়ান পপ তারকা সাই এবং ব্রিটিশ বয়ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’। খবর ব্যাং শোবিজের।

সেঁজুতি শোণিমা নদী

বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 11:43 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

‘গ্যাংনাম স্টাইল’ এর জন্য আসরটির ‘ইন্টারন্যাশনাল সং অফ দ্যা ইয়ার’ এবং ‘মিউজিক ভিডিও অফ দ্যা ইয়ার’ এর খেতাব জয় করে নিয়েছেন সাই। ওদিকে ‘বেস্ট ইন্টারন্যাশনাল গ্রুপ’ এর খেতাব জিতে নিয়েছে ওয়ান ডিরেকশন; ফ্রান্সের কানে অনুষ্ঠিত ঐ তারকাবহুল সন্ধ্যায় নিজেদের গান ‘কিস ইউ’ গেয়ে শোনায় তারা।

রিহানা ভূষিত হন ‘ইন্টারন্যাশনাল ফিমেল আর্টিস্ট অফ দ্যা ইয়ার’ খেতাবে। ২৪ বছর বয়সি ওই পপতারকা অবশ্য অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন না।