২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিরার ছেলের চুল কালো

কলম্বিয়ান পপতারকা শাকিরা ২২ জানুয়ারি তার প্রথম সন্তানের জন্ম দিয়েছেন যার নাম রাখা হয়েছে ‘মিলান পিকে মেবারাক’।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 12:41 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

যদিও নবজাতককে এখনও জনসম্মুখে আনেন নি তিনি, তবে দেখতে কেমন হয়েছে শাকিরার পুত্র তা নবজাতকের দাদা সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন। খবর ব্যাং শোবিজ-এর।

শাকিরার প্রেমিক জেরার্ড পিকের বাবা সম্প্রতি একটি রেডিওকে জানান, ‘আমি শিশুটিকে এখনও সামনাসামনি দেখিনি তবে শুনেছি তার চুল কালো এবং ওজন হয়েছে ১১ পাউন্ড।’

৩৫ বছর বয়সি শাকিরার পুরো নাম শাকিরা ইসোবেল মেবারাক রিপোল। ২২ জানুয়ারি বার্সেলোনার টেকনন ক্লিনিকে প্রথম সন্তানের জন্ম দেন তিনি।