২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্যরকম ভালোবাসা’

যুগল পরিচালক শাহিন-সুমন পরিচালিত ডিজিটাল ফরমেটে নির্মিত ‘অন্যরকম ভালোবাসা’ সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে সারা দেশে মুক্তি পাবে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি এবং নতুন মুখ সারাহ জেরিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 01:40 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

 আরো অভিনয় করেছেন রাজ্জাক, নূতন, অমিত হাসান, কাবিলা, ডন এবং লাক্স তারকাখ্যাত  বিপাশা।  সিনেমাটি  প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

পরিচালক শাহিন গ্লিটজকে বলেন, ‘সিনেমা মুক্তির আগে আমরা নিজেদের কাজ নিয়ে তেমন কিছুই বলি না। তবে সিনেমাটি সম্পর্কে বলতে চাই যে, দর্শকদের কাছে মনে হবে সত্যিই এ এক অন্যরকম ভালোবাসা। আব্দুল্লাহ জহির বাবুর কাহিনীর ওই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন, ইমন সাহা, ফুয়াদ আল মুক্তাদির, শওকত আলী ইমন ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। ড্যান্স ও কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল।

জাজ মাল্টিমিডিয়ার সি ই ও মনোয়ার এহতেশাম শীষ বলেন, ‘চলচ্চিত্রে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। সেই ধারাবাহিকতায় অনেক নতুন প্রযুক্তি সংযোজন করা হয়েছে সিনেমাটিতে । গল্প, গান এবং লোকেশনে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। বিশেষ করে ছবির আইটেম গানটি চমৎকারভাবে করা হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে এর আগে এতো বড় আয়োজনে কোনো আইটেম গান হয়নি। সব মিলিয়ে অন্যরকম ভালোবাসা অন্যরকম এক প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস।