২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁদলেন দীপিকা!

উচ্ছ্বলতা এবং সাবলীল অভিনয়ের জন্য সমাদৃত দীপিকা পাড়ুকোন সম্প্রতি তার নতুন সিনেমা ‘রাম লীলা’র সেটে অভিনয় করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন! খবর মিডডের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 04:35 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বলিউডি পরিচালক সঞ্জয় লীলা বনসালির ‘রাম লীলা’ সিনেমার একটি দৃশ্যে দীপিকাকে বলা হয় কান্নার অভিনয় করতে, কিন্তু অভিনয়ের এক পর্যায়ে তিনি সত্যি সত্যি কান্নায় ভেঙ্গে পড়েন। এ বিষয়ে মিডডের এক সূত্র জানিয়েছে, ‘কেউই জানেনা কেন তিনি এভাবে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন এবং তিনি উপস্থিত সবাইকে বলেন দৃশ্যটিতে অভিনয় করা তার পক্ষে সম্ভব নয়।’

তবে অনেকেই বলছেন, পরিচালক বনসালি তার অভিনেতাদের ভেতর থেকে সত্যিকারের আবেগ বের করে নিয়ে আসার জন্য বিশেষভাবে পরিচিত, তাই বিষয়টি বনসালির জন্য নতুন কিছুই ছিল না।

আরও জানা গেছে, পরবর্তীতে দীপিকাকে শান্ত করার জন্য সেদিনের শুটিং বাতিল করেন বনসালি এবং পরের দিন দীপিকা আগের রূপে ফিরে আসেন এবং বেশ ভালোভাবেই দৃশ্যটির শুটিং করেন।