২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্সরে যাচ্ছে 'দেহরক্ষী'

ইফতেখার চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘দেহরক্ষী’র শুটিং, ডাবিং এবং এডিটিং শেষ হয়েছে। খুব শিগগিরি সিনেমাটি সেন্সরেও জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ওই নির্মাতা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 08:25 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

ইফতেখার চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘দেহরক্ষী’র শুটিং, ডাবিং এবং এডিটিং শেষ হয়েছে। খুব শিগগিরি সিনেমাটি সেন্সরেও জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ওই নির্মাতা। তিনি আরো জানিয়েছেন, মারুফ, আনিসুর রহমান মিলন ও ববি অভিনীত সিনেমাটির কালার কারেকশন এবং চূড়ান্ত সম্পাদনার কাজ করা হয়েছে চেন্নাইয়ে। সম্প্রতি ছবিটির পোস্ট প্রডাকশনের কাজ শেষ করে দেশে ফিরেছে নির্মাতা প্রতিষ্ঠান ফ্যাটম্যান ফিল্মস।

এদিকে ফ্যাটম্যানের কর্ণধার ও এই সিনেমার সঙ্গীত পরিচালক অদিত বলেন ‘গত ১২.১২.১২তে সিনেমাটির অডিও মুক্তি পেয়েছে। এরই মধ্যে রেডিও ফূর্তির এক জরিপে ছবিটির ‘মানেনা মন’ গানটি গত বছরের সেরা ১০০ গানের তালিকায় ৩ নম্বরে আছে। ফলে ছবিটি নিয়েও সকলের মধ্যে এক রকম আগ্রহ তৈরি হয়েছে। আর তাই কাজের সঙ্গে আমরা কোনো আপোষ করতে চাই না। যতক্ষণ একটা ঝকঝকে সিনেমা দর্শকরা পর্দায় দেখতে না পান ততক্ষণ আমরা চেষ্টা চালিয়ে যাব।’

উল্লেখ্য, সিনেমাটির মাধ্যমে প্রথম বারের মত বড় পর্দায় ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করছেন মিলন।