বর্ষার ত্বকের যত্ন
এই মৌসুমে বাতাসে আর্দ্রতার তারতম্যের ভিত্তিতে ত্বকে বাড়তি তেলতেলেভাব থেকে শুরু করে অতিরিক্ত শুষ্কতার সমস্যা দেখা দেয়। ত্বকে মলিনভাব, ব্রন, ‘ব্ল্যাক হেডস’, ‘হোয়াইট হেডস’, চুলকানি, ‘র্যাশ’ এমনকি সংক্রমণের সমস্যাও দেখা দেয়। বৃষ্টির পানি বাতাসের দূষণ ধুয়ে নামায় তাই এই সময় বৃষ্টিতে ভেজাও ত্বকের ক্ষতির অন্যতম কারণ।
অক্সিগ্লো কসমেটিক্স’য়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রাচিত গুপ্তা বলেন, পর্যাপ্ত ত্বকের যত্নের অভাবে অকালে বয়সের ছাপ ও ত্বকের ক্ষয় চোখে পড়ে। বর্ষায় ত্বক পরিচর্যার সহজ পাঁচটি উপায় সম্পর্কেও জানান তিনি টাইমস অফ ইন্ডিয়া’য়ের প্রতিবেদনে।
সঠিক উপায়ে পরিষ্কার করা
রাচিত গুপ্তা বলেন, “বাতাসের আর্দ্রতা এবং অতিরিক্ত ঘামের কারণে ত্বকের ক্ষতি হয়। তাই ত্বক পরিষ্কার রাখা আবশ্যক। এই সময় আবহাওয়া রুক্ষ থাকে তাই ত্বকে সাবানহীন ‘ফেইসওয়াশ’ ব্যবহার করা উচিত। সেই ‘ফেইসওয়াশ’ও হওয়া তাই চাই ত্বকের সঙ্গে মানানসই। যেমন, তৈলাক্ত ত্বকে জন্য ‘অয়েল কন্ট্রোল ফেইসওয়াশ’। আবার যাদের ত্বকে প্রায়ই ব্রন হয় তাদের দরকার ভিটামিন ও স্ট্রবেরি, পেঁপে, নিম,তুলসি ইত্যাদি প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ ‘ফেইসওয়াশ’ ব্যবহার করা।”
টোনার ব্যবহার
রাচিত বলেন, “টোনার ব্যবহার ত্বক পরিচর্যার অন্যতম একটা ধাপ আর বর্ষাকালে তাকে আরও গুরুত্ব দেওয়া উচিত। টোনার ত্বকের লোমকূপ সংকুচিত করে, ত্বকে অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে, ত্বকের স্থিতিস্থাপকতা বাড়িয়ে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। রাসায়নিক উপাদান মুক্ত প্রাকৃতিক উপাদানে তৈরি টোনার ব্যবহার করা উচিত। শসা, গোলাপ ইত্যাদির নির্যাসে তৈরি টোনার ব্যবহার ত্বকের জন্য আরামদায়ক ও উপকারী।”
সানস্ক্রিন বাদ না দেয়া
“বর্ষাকালে সূর্যের তাপ কম থাকলেও অতিবেগুনি রশ্মির কারণে ত্বকে ক্ষতি পারে। তাই এই মৌসুমেও সানস্ক্রিন ব্যবহার এড়ানো যাবে না। অ্যালোভেরা ও গাজর সমৃদ্ধ সানস্ক্রিন ত্বকের জন্য উপকারী।”
কম মেইক আপ ব্যবহার
রাচিত আরও বলেন, “আর্দ্রতা, তাপ, ঘাম ও বৃষ্টি ইত্যাদি একসঙ্গে ত্বকের ক্ষতি করে। এরমধ্যে ত্বকে ভারী মেইক আপ ব্যবহার ও দীর্ঘক্ষণ ত্বকে মেইক আপ রাখা ত্বকের শ্বাস গ্রহণে বাঁধা সৃষ্টি করে। তাই এই সময়ে হালকা মেইক আপ করা বা বিবি ক্রিম ব্যবহার করলে সতেজ অনুভূত হবে।
মেইম আপ তোলা
মেইক আপ ব্যবহারের পরে ভালো মত তা তুলে নিতে হবে এবং ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
বাড়তি যত্ন
“নিয়মিত ত্বক পরিচর্যার পাশাপাশি আবহাওয়ার প্রকোপ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে মাঝে মধ্যে বাড়তি পরিচর্যার প্রয়োজন। ত্বকের প্রয়োজন বুঝে চারকোলের ফেইস প্যাক, মধু, পেঁপের স্ক্রাব প্যাক, ল্যাকোরিচ মাড প্যাক, ডি-ট্যান ফেইসপ্যাক বা মাস্ক ব্যবহার ত্বককে সতেজ ও টানটান রাখে এবং প্রয়োজনীয় পুষ্টি যোগায়। ফলে ত্বক হয় কোমল ও সতেজ।”
