২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদাম গাজরের মালাই লাচ্ছা

লাচ্ছা সেমাইতে স্বাদ বাড়াতে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের এই রেসিপি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2019, 03:06 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

উপকরণ: তরল দুধ ২ লিটার। লাচ্ছা সেমাই ১ প্যাকেট। গুঁড়া-দুধ ৫ টেবিল-চামচ। চিনি স্বাদ মতো। গাজর গ্রেট করা ১ কাপ। এলাচ ও দারুচিনি কয়েকটি। লবণ এক চিমটি। কিশমিশ ও পেস্তা-বাদাম কুচি এক মুঠ। ঘি দুতিন টেবিল-চামচ। দুধের সর বা মালাই আধা কাপ। কেওড়া ও গোলাপ জল ১ চা-চামচ করে।

পদ্ধতি: দুই লিটার দুধ ফুটিয়ে সোয়া এক লিটার করে এলাচ ও দারুচিনি দিয়ে জ্বাল দিন। উপরে ঘন সর জমবে, সেটাকে তুলে রাখুন আলাদা করে।

এবার দুধে চিনি মেশান। খানিকটা দুধ তুলে নিয়ে সেই দুধের সঙ্গে গুঁড়া-দুধ গুলিয়ে নিন। এবার গাজর ও গোলানো গুঁড়া-দুধ তরল দুধে দিয়ে এক চিমটি লবণ, কেওড়া ও গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এবার প্যানে ঘি গরম করুন। ঘিয়ের মাঝে লাচ্ছা সেমাই দিয়ে দিন। সঙ্গে বাদাম ও কিশমিশ দিয়ে দিন। খুব অল্প আঁচে নেড়েচেড়ে ভাজতে হবে। হালকা বাদামি হলেই নামিয়ে ফেলুন।

সেমাইটা বাটিতে সাজিয়ে নিন। এবার সেমাইয়ের ওপর গরম দুধ ঢেলে দিন। সবটুকু দুধ দেবেন না। চার ভাগের তিন ভাগ দুধ দিন।

কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন সেমাই সমস্ত দুধ টেনে নিয়ে শুকিয়ে গেছে।

এবার তুলে রাখা দুধের সর উপরে ছড়িয়ে বাকি দুধটুকু ঢেলে।

তৈরি হয়ে গেলো অনন্য স্বাদের এক লাচ্ছা সেমাই। এবার ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন

গাজরের দুধ-সেমাই  

সেমাইয়ের মিঠা-টুকরা  

চালের সেমাই  

লাউ গাজরের দুধ সেমাই  

সেমাই সন্দেশ