২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সপ্তাহের রাশিফল

১ থেকে ৭ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2018, 11:58 AM

Updated : 19 Aug 2022, 02:32 PM

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হতে পারে। হাতে অর্থকড়ি আসতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কারও কারও দুর্ব্যবহার সম্পর্কে অবনতির কারণ হতে পারে। কারও কারও আবাসন পরিবর্তন হতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক ভালো নাও যেতে পারে। 

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। কর্মোন্নতির চেষ্টায় সাফল্য পেতে পারেন। চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। ছোট ভাইবোনের সঙ্গে মতের অমিল হতে পারে। সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। হাতে অর্থকড়ি আসতে পারে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) সাময়িকভাবে সময় কম ভালো যেতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। অপ্রত্যাশিত কারণে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ কোনো সুযোগ সুবিধা লাভ করতে পারেন। পাওনা অর্থ হাতে পেতে পারেন। আপ্যায়নে ব্যয় বাড়বে। বাড়িতে অতিথি আসতে পারে। দৈনন্দিন কাজে সতর্কতার অভাবে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) সামাজিক কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। ট্রেড ইউনিয়নের সঙ্গে সম্পৃক্তরা নিজেদের অধিকার আদায়ে অন্যের সহযোগিতা আশা করতে পারেন। আয় উপার্জনের চেষ্টায় নতুন কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। সামাজিক উন্নয়ণমূলক কাজে অংশ নেওয়া হতে পারে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। প্রেমের সম্পর্ক অনুকূল থাকতে পারে। 

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) আপনার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী নেতৃত্বের সুযোগ পেতে পারেন। বড় ভাইবোনের মাধ্যমে প্রাপ্ত কোনো কাজের মাধ্যমে লাভবান হতে পারেন। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। 

কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) প্রবীণ কিংবা প্রাজ্ঞ কারও কাছ থেকে জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো জ্ঞান বা ধারণা পাবেন। ভাগ্যোন্নয়ণের চেষ্টায় বিশেষ কারও সহযোগিতা পেতে পারেন। আপনার জ্ঞান ও প্রতিভা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। কারও কারও দূরে ভ্রমণ হতে পারে। চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্কে বেশি প্রভাব খাটাতে গেলে ঝামেলায় পড়তে পারেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) সাময়িকভাবে প্রতিকূল পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হতে পারে। সাধ্যের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের ফলে মানসিক চাপ বাড়তে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসতে পারে। গোপনসূত্রে কোনো তথ্য লাভ করতে পারেন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। পেশাগত কোনো সুখবর আশা করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) বিবাহযোগ্য কারও কারও বিয়ের সম্ভাবনা রয়েছে। কারও সঙ্গে যৌথ প্রচেষ্টায় কোনো কাজের সুফল পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো সুযোগ পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। বিবাহবহির্ভূত সম্পর্ক কারও কারও বিব্রতকর পরিস্থিতির কারণ হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শরীর মোটামুটি ভালো থাকবে। কেউ কেউ সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। বিবাহিতদের দাম্পত্য সুখশান্তি বজায় থাকবে। সমস্যা সৃষ্টি হতে পারে এমন কিছুতে না জড়ালে ভালো করবেন। কারও কারও গোপন কোনো তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) লটারি কিংবা ফটকা কারবারে লাভবান হওয়ার যোগ রয়েছে। প্রেম রোমান্স শুভ। প্রিয় মানুষের সান্নিধ্যে মনের ভেতর আনন্দ অনুভূতির সঞ্চার হবে। নব দম্পতির সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। সাময়িকভাবে শারীরিক অসুস্থতা দেখা যেতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কারও কারও আবাসন পরিবর্তন হতে পারে। গৃহ কিংবা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যেতে পারে। সৃজনশীল জ্ঞান ও প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। প্রেম রোমান্স মোটামুটি শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) বিশেষ কোনো প্রয়োজনে ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। সাহসী কোনো সিদ্ধান্তের মাধ্যমে লাভবান হতে পারেন। গৃহস্থালী কাজে ব্যস্ততা বাড়তে পারে। মনের আশা পূরণ হতে পারে। প্রেম রোমান্স শুভ। প্রিয়জনের সঙ্গে আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন।

জ্যোতিষশাস্ত্রভিত্তিক কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন এই ঠিকানায় fazleazim09@gmail.com অথবা ভিজিট করুন http://fazleazim.com/ সাইটে।

আরও পড়ুন

২০১৮ সালের প্রেম রোমান্স বিয়ে  

১২ রাশির কে কেমন  

রাশিফল ২০১৮  

কেমন যাবে ২০১৮