চিত্রকর্ম প্রদর্শনী ‘লাভিং মেমোরি’
অবিন্তা কবিরের স্মৃতি নিয়ে, রাজধানীর উত্তর বাড্ডার অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস’য়ে ৮০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শিত শিল্পকর্মগুলোর মধ্যে আছে রফিকুন নবী, সমরজিৎ রায় চৌধুরী ও সৈয়দ জাহাঙ্গীরের মতো বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্ম।
অবিন্তা কবিরের মা রুবা আহমেদ তার উদ্বোধনী বক্তব্যে শিল্পের প্রতি অবিন্তার নিবিড় অনুরাগের কথা উল্লেখ করেন।
আসাদুজ্জামান নূর তার বক্তব্যে চরমপন্থী ঘাতকদের ভয়াবহ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। অবিন্তার মতো প্রতিভাবান তরুণীর এমন অকাল প্রয়াণে দুঃখ প্রকাশ করেন তিনি।
এই প্রদর্শনী উপলক্ষ্যে শিল্পীদের নিয়ে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি একটি আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে অবিন্তাকে স্মরণে রেখে শিল্পীরা ছবি এঁকেছেন।
প্রদর্শনীতে এসব চিত্রকর্মগুলো থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে স্কুলে, এসিডে আক্রান্ত এবং অসহায়দের মাঝে। অবিন্তার স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের ঠিকানা: এজে হাইটস, চ ৭২/১/ডি, দ্বিতীয় তলা, প্রগতি সরণি, উত্তর বাড্ডা, ঢাকা ১২১২।
