খাদি উৎসবের দ্বিতীয় দিন
‘ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ-এফডিসিবি'র উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া এই খাদি উৎসবের দ্বিতীয় দিনে অংশ নেন দেশি ও বিদেশি বিভিন্ন ডিজাইনার।
দ্বিতীয় দিনের ফ্যাশন শো শুরু হয় ডিজাইনার এমদাদুল হকের পোশাক প্রদর্শনীর দিয়ে। দিনাজপুরের কান্তজিউ মন্দিরের নকশা পোশাকে তুলে ধরেছেন এই ডিজাইনার।
এরপর মঞ্চে আসেন ভারতের কারিশমা খান।
পুরান ঢাকার রুপলাল হাউজের অনুপ্রেরণায় তৈরি ডিজাইনের পোশাক নিয়ে তৃতীয় অবস্থানে মঞ্চে আসেন ফারাহ আনজুম বারি।
নেপালের এন্টি গুরুং মঞ্চে আসেন পাঁচ নম্বরে।
স্টার মসজিদের অনুপ্রেরণায় পোশাক নকশা করেছেন নওশীন খায়ের। মঞ্চে এসেছিলেন ছয় নম্বরে।
আফসানা ফেরদৌসিও স্টার মসজিদের অনুপ্রেরণায় পোশাক ডিজাইন করেছেন। মঞ্চে আসেন আট নম্বরে।
রাজশাহীর বাঘা মসজিদের নকশার আদলে তৈরি পোশাক নিয়ে এরপর মঞ্চে আসেন কুহু।
পাহাড়পুরের অনুপ্রেরণায় পোশাক ডিজাইন করেছেন ফাইজা আহমেদ। মঞ্চে এসেছিলেন দশ নম্বরে।
ফারাহ দিবা মঞ্চে আসেন আতিয়া মসজিদের আদলে ডিজাইন করা পোশাক নিয়ে।
সবশেষে মঞ্চে আসেন ভারতের মায়াঙ্ক শ্রাদ্ধা।
