সেইলরের শীতকালীন ফ্যাশন শো ও ডিজাইন স্টুডিও উদ্বোধন
সমকালীন ধারাবাহিকতায় লাইফস্টাইল স্টোর ‘সেইলর’ ঐতিহ্যের সঙ্গে আভিজাত্যের মিশেলে তৈরি করেছে ফেস্টিভ বা স্ট্রিট ক্যাজুয়াল ফ্যাশন আউটফিট।
রেডি টু ওয়্যার রিটেইল স্টোর বৈচিত্র্যপূর্ণ ডিজাইন সমৃদ্ধ করবার লক্ষে ‘সেইলর’ এবার নিজস্ব ডিজাইন স্টুডিও চালু করেছে। কালার চার্ট, ফ্যাশন ফোরকাস্টিং, প্রোডাক্ট ডেভলপমেন্ট, প্যাটার্ন ও প্রোডাক্ট স্যাম্পলিং সবকিছুইতে ব্র্যান্ড ভ্যালুর অর্ন্তভুক্তি বাড়াতেই এই উদ্যোগ।
তিনি বলেন, “সেইলরের তৈরি পোশাকে প্রতিনিয়ত পরিবর্তন এবং ক্রেতা চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়। তাই পোশাকে প্যাটার্ন ও কাট বৈচিত্র্যের সঙ্গে যোগ হয়েছে এমব্রয়ডারি, রুচিশীল ফেব্রিক এবং প্রিন্টেড ভ্যালু এডিশন।”
ডিজাইন স্টুডিও চালু উপলক্ষ্যে ‘সেইলর’য়ের ডিজাইন টিম-এর শীতকালীন কালেকশন নিয়ে ফ্যাশন শোর আয়োজন করা হয়। তিনটি পৃথক কিউতে ক্যাটওয়াকে অংশ নেন র্যাম্প মডেলরা।
ইন্ডিগো থিমে নিট ও ডেনিম পণ্য, পিউ লেদার, ফ্যানেল ফ্লিচ কাপড়ের শীতের পোশাকসহ ওভেন ও নিট কাপড়ের ওয়েস্টকোট র্যাম্পে প্রদর্শন করা হয়।
ডিজাইন স্টুডিও ও র্যাম্প শো’র উদ্বোধন করেন ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন।
উল্লেখ্য, ইউরোপের বাজারে তৈরি পোশাক রফতানি করার ২১ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশেই নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড চালু করছে ইপিলিয়ন গ্রুপ।
‘সেইলর’ এর খোঁজখবর পাওয়া যাবে sailor - ফেইসবুক এর অফিসিয়াল পেইজ-এ।
