২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যার পাড়ে জামদানির হাটে

জামদানির হাট বা আড়ং বলতে এক সময় রূপগঞ্জকেই বোঝানো হত। সে সময় রূপগঞ্জের নোয়াপাড়ায় বসত জামদানির হাট। কেউ কেউ বলেন মঙ্গলবার আবার কারও মতে বৃহস্পতি ছিল সেই হাটবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 08:11 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে হাঁটের বর্তমান অবস্থান ডেমরার শীতলক্ষ্যা নদীর তীরের বিসিক শিল্প নগরীতে। বিসিক যেহেতু নির্দিষ্ট জায়গা করে দিয়েছে সেহেতু ভবিষ্যতে হাটের বর্তমান স্থল পরিবর্তনের সম্ভাবনা কম।

হাট এলাকা ডেমরাতে হলেও জামদানির তাঁতি ও তাঁতের অবস্থান রূপসী, ডেমরা, তারাবো, রূপগঞ্জ, গাউছিয়া হয়ে একবারে নরসিংদী পর্যন্ত বিস্তৃত।

ডেমরার সুলতানা কামাল সেতু পার হয়ে বামে চলতে চলতে কানে মাকুসহ তাঁতের আওয়াজ প্রতিধ্বণিত হতে থাকবে। তার পরের গল্প তাঁত তাঁতি আর জামদানির। এখানে তাতিদের তাঁত চলে যে গতিতে তার চেয়ে দ্বিগুন গতিতে বিক্রি হয় জামদানি শাড়ি।

হাট এলাকার পাশেই রয়েছে বেশ কিছু মার্কেট ও বিক্রয় কেন্দ্র। সেখানে জামদানি শাড়ির পাশাপাশি জামদানির নকশায় করা থ্রিপিস, টুপিস, ফতুয়া ও পাঞ্জাবির কাপড় বিক্রি হতে দেখা যায়। বিক্রয় কেন্দ্রে সারামাস জামদানি বিক্রি হলেও জামদানির হাটে কিন্তু সপ্তাহের একদিন, শুক্রবার শাড়ি বিক্রয় করেন তাঁতিরা।

জামদানির এই হাট ঘুরে তাঁতিদের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটজকমের পাঠকদের জন্য তুলে এনেছেন পরিব্রাজক ও আলোকচিত্রী ফারুখ আহমেদ।

ছবির গ্যালারি দেখতে ক্লিক করুন।