ইফতারে পানাহার
কিউকাম্বার লেমনেইড এবং তরমুজের ঠাণ্ডাই।
রেসিপি দুটি দিয়েছেন আমেনা আলি মেঘলা।
কিউকাম্বার লেমনেইড
উপকরণ: শসা মাঝারি আকারের একটি। পুদিনা-পাতা আধা মুঠো। চিনি ৭,৮ টেবিল-চামচ। লেবুর রস ৫,৬ টেবিল-চামচ। রংহীন কোমল পানীয় ১ কাপ।
পদ্ধতি: শসা খোসাসহ কেটে কোমল পানীয় ছাড়া বাকি সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন৷
এবার ব্লেন্ড করা জুস ছেঁকে আধা গ্লাসের মতো পানি দিয়ে মিশিয়ে দিন৷ পরিবেশন গ্লাসে বরফকুচি দিয়ে বানানো শসার রস ঢেলে দিন। সঙ্গে কোমল পানীয় ঢেলে পরিবেশন করুন৷
নোট: বরফকুচি সরাসরি জুসের জগে দিলে জুসের স্বাদ নষ্ট হয় যাবে৷ চাইলে জুসের জগ ফ্রিজে রেখে ঠাণ্ডা করতে পারেন।
তরমুজের ঠাণ্ডাই
উপকরণ: ৩ কাপ তরমুজ (কেটে নেওয়া)। লেবুর রস ৫,৬ টেবিল-চামচ। ৪ টেবিল-চামচ চিনি। ঠাণ্ডা পানি আধা কাপ। চিনি স্বাদ মতো। বরফকুচি।
পদ্ধতি: বরফ ছাড়া বাকি সব উপকরণ ব্লেন্ড করে নিন। পরিবেশন গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
