দুটি প্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ‘বিয়ন্ড দ্য হরাইজন’ এবং বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘ইনটিমেট ফিয়ার্স’।
পারভেজ হোসেন রিগ্যানের প্রথম একক চিত্র প্রদর্শনী
চিত্রকলার বিকাশে রেনেসাঁর জাদুকরী প্রভাবকে আরও বিকশিত করেছেন মানুষের অবয়ব নির্ভর চিত্রকলা চর্চা। দৃষ্টিভঙ্গি পরিপ্রেক্ষিত তৈরি করা কিংবা আলোছায়ার ব্যবহারকে মহাজাগতিক বিষয়ের মতোই আরও অতিন্দ্রীয় করে তোলেন রেনেসাঁর শিল্পীরা। তবে অবয়বের মাঝে আরও বিস্তৃত যোগাযোগ খুঁজে পায় মানুষ। জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতার শিখড়ে পৌছে রেনেসাঁর প্রাপ্তি।
তবে বাংলাদেশের শিল্পচর্চার ইতিহাসে বর্তমান সময়ে অবয়ব নির্ভর চিত্রকলার চল কমেছে। বাস্তবধর্মী ও মানব অবয়ব নির্ভর ‘জয়নুল স্কুল’ বাংলাদেশে কখনও আত্মপ্রকাশ করেনি। যদিও সময়ের সঙ্গে বিভিন্ন কালে মানুষের দেহভঙ্গি নিয়ে শিল্পচর্চার মধ্য দিয়ে নিরলস গবেষণা করে গেছেন এমন শিল্পীও পাওয়া যাবে। পারভেজ হোসেন রিগ্যান এমনই এক শিল্পী।
আনিসুজ্জামান সোহেলের ‘ইনটিমেট ফিয়ার্স’।
আনিসুজ্জামান সোহেলের ‘ইনটিমেট ফিয়ার্স’।
১৩ মে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে তারই প্রথম এককে চিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দা হরাইজন’। প্রদর্শনীতে দা বিউটিফুল কার্ভস, বিয়ন্ড দা হরাইজন, দা হোমোসেপিয়ান্স, ফ্রিডম অব সোল, ইমর্টালিটি ও দা ক্যাপটিভ সোল শিরোনামে ২২টি শিল্পকর্ম রয়েছে। এর মাঝে কয়েকটি সিরিজ রয়েছে।
‘বিয়ন্ড দা হরাইজন’ শিল্পকর্মটি চিত্রকর্মের চেয়েও বেশি ‘ডিজিটাল আর্ট’। কাগজে অ্যাক্রিলিকে আঁকা ছবির উপরে ভিডিও ও সঙ্গীতায়োজন যুক্ত করেই এর পুরো প্রকাশ। মানুষের অন্তরাত্মার সঙ্গে বিশ্বব্রক্ষাণ্ডের যোগাযোগ কতটা ঐশ্বরিক, এখানে শিল্পী রিগ্যান সে জায়গাতেই নাড়া দিতে চেয়েছেন।
বাস্তবধর্মী কাজ রিগ্যানের। মানুষের অবয়ব নিয়ে কাজ করেন। আলোর ব্যবহারে খুবই সচেতন তিনি। কোন কোন সময় বারোকের প্রভাব মনে হতে পারে।
আনিসুজ্জামান সোহেলের ‘ইনটিমেট ফিয়ার্স’।
আনিসুজ্জামান সোহেলের ‘ইনটিমেট ফিয়ার্স’।
নিজের কাজ সম্পর্কে শিল্পী বলেন, “আমি বরাবরই ফিগারিটেটিভ কাজ করি এবং ভবিষ্যতেও একই ধারায় কাজ করতে চাই। আমি রাস্তা-ঘাটে, চায়ের দোকানে এমন সব জায়গায় আমার কাজের অনুপ্রেরণা, এমনকি বিষয় খুঁজে পাই। মানুষের অঙ্গগুলো ছবি আঁকি, কারণ এর মাঝ দিয়ে আমি ওই মানুষটাকে দেখতে পাই। পেশির নাড়াচাড়ার সঙ্গে আমি সীমাহীন মহাজাগতিক বিশ্বের যোগাযোগ স্থাপনের চেষ্ঠা করি।”
১৪ মে পর্যন্ত সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা, শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী। রোববার গ্যালারি বন্ধ থাকে।
আলিয়ঁস ফ্রঁসেজের ঠিকানা: ২৬, মিরপুর রোড (ধানমণ্ডি সড়ক তিনের পাশে), ধানমণ্ডি, ঢাকা-১২০৫।
আনিসুজ্জামান সোহেলের ‘ইনটিমেট ফিয়ার্স’
ঢাকার গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জে ৭ মে শুরু হওয়া এটি শিল্পীর সোহেলের দ্বিতীয় একক শিল্প প্রদর্শনী। চলবে ৪ জুন পর্যন্ত।
পারভেজ হোসেন রিগ্যানের ‘বিয়ন্ড দা হরাইজন’।
পারভেজ হোসেন রিগ্যানের ‘বিয়ন্ড দা হরাইজন’।
বরং ভয়ের সংস্কৃতি নিয়ে আনিসুজ্জামানের গড়ে তোলা শিল্পসম্ভার এখন এই গ্যালারি। খুবই কাছ থেকে দেখা, শোনা আর অভিজ্ঞতা পাওয়া ভয় থেকেই এই শিল্প সম্ভার গড়ে উঠেছে।
শিল্পীর কাজে কখনও বিচ্ছিন্নতা দেখতে পাওয়া যায়। আবার কখনও বন্ধনের জন্য তীব্র আঁকুতি অনুভব করা যায়। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা শিল্প, ‘ডিজিটাল আর্ট’, মিশ্র মাধ্যম সব মিলিয়ে প্রায় ৫২টি কাজ প্রদর্শিত হচ্ছে এই আয়োজনে।
গ্যালারির ঠিক মাঝখানে সারিবদ্ধভাবে যেন দাঁড়িয়ে আছে স্থাপনা শিল্পগুলো। মূল বিষয় যুদ্ধের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্কের ব্যাঙ্গাত্মক বহিঃপ্রকাশ।
বর্তমান সমাজে অর্থের মূল প্রতীক যে ‘নোট’, সেই নোটে লেখা সব বিষয় কীভাবে আমাদের সমাজকেই তীর্যকভাবে প্রশ্নবিদ্ধ করছে, সে কথা বলতে চেয়েছেন শিল্পী।
পারভেজ হোসেন রিগ্যানের ‘বিয়ন্ড দা হরাইজন’।
পারভেজ হোসেন রিগ্যানের ‘বিয়ন্ড দা হরাইজন’।
তিনি আরও বলেন, “আজকের এই প্রদর্শনী মূলত এক ধরনের প্রতিবাদ। যে অসহিষ্ণু সমাজে আমরা বাস করছি তার প্রতি প্রতিবাদ, যে যুদ্ধের সংস্কৃতিতে বেড়ে উঠছি তাঁর প্রতি প্রতিবাদ।”
শিল্পী সোহেল কাজে অস্ত্রের প্রতিকৃতি আর ছবি ব্যবহার করেছেন। মানবদেহের অঙ্গগুলোর মত ব্যবচ্ছেদ করেছেন অস্ত্রের কাঠামোকে। সুরের সঙ্গে বেসুর কিংবা সৃষ্টির সঙ্গে অনাসৃষ্টির উপস্থাপনার মধ্য দিয়ে অনেক কাছ থেকে ভয়ের অনুভুতি তুলে ধরবার চেষ্ঠা করেছেন শিল্পী আনিসুজ্জামান সোহেল।
অ্যালুমিনিয়াম, ব্রোঞ্চ, ফাইবার গ্লাস, স্টেইনলেস স্টিল, কাঠ এরকম নানা রকম উপাদান দিয়ে স্থাপনা শিল্পগুলো গড়েছেন।
বেঙ্গল আর্ট লাউঞ্জের শেষ প্রদর্শনী, একই সঙ্গে বৈশ্বিক রাজনৈতিক কাঠামোর বিচারে বিশেষ গুরুত্ব রয়েছে এই প্রদর্শনীর।
২০১১ সালের ডিসেম্বর মাসে প্রবীন শিল্পী মনিরুল ইসলামের আয়োজন দিয়ে যাত্রা শুরু করা এই গ্যালারির পর্দা নামছে নীরিক্ষাধর্মী এই প্রদর্শনী দিয়ে।
এক হিসেবে এই সময়ে বাংলাদেশের শিল্পকলা চর্চার এক টাইমলাইনও হতে পারে এই গ্যালারির প্রদর্শনীগুলো। তবে গ্যালারি বন্ধ হলেও থেমে যাচ্ছে না বেঙ্গল ফাউন্ডেশনের পথচলা।
আগের মতোই অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে শিল্পচর্চার সঙ্গে একই পথে হাটবে বেঙ্গল, এমন কথাই জানিয়েছেন গ্যালারির প্রতিনিধি মাহজাবিন হক।
বেঙ্গল আর্ট লাউঞ্জের সমাপনী এই প্রদর্শনী চলবে ৪ জুন পর্যন্ত। এর মাঝে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে ‘ইনটিমেট ফিয়ার্স’ শীর্ষক প্রদর্শনী।
বেঙ্গল আর্ট লাউঞ্জের ঠিকানা: ৬০, গুলশান এভিনিউ, গুলশান -১, ঢাকা – ১২১২।
