২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেস্তোরাঁয় বাংলা নববর্ষ

বাংলা নতুন বছর ১৪২৩ বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় চলছে নানান আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 05:50 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

নান্দোস (সকল শাখা): পহেলা বৈশাখ উপলক্ষ্যে রেস্তোরাঁর সকল আউটলেটে মিলবে দুটি প্ল্যাটার। ১ হাজার ১শ’ টাকার প্ল্যাটারে থাকবে একটি বিফ এস্পেদাতা, দুটি গ্রিলড কিং প্রন, সিজার সালাদ, একটি কুলফি, এক গ্লাস কাঁচাআমের সরবত এবং দুটি সাইড ডিশ। স্পাইসি রাইস, কোলস্লো, পেরি চিপস, গ্রিলড ভেজিটেবল, গার্লিক ব্রেড, পেরি ওয়েজেস ও কর্ন অন দ্য কব-এর মধ্য থেকে দুটি সাইড ডিশ বেছে নিতে হবে। ১ হাজার ৪শ’ ২৩ টাকার প্ল্যাটারে আছে দুটি পেরি-চিকেন স্টেইক, চারটি গ্রিলড কিং প্রন, সিজার সালাদ, দুটি কুলফি, দুই গ্লাস কাঁচাআমের সরবত এবং দুটি পছন্দসই সাইড ডিশ। বেছে নিতে হবে স্পাইসি রাইস, কোলস্লো, পেরি চিপস, গ্রিলড ভেজিটেবল, গার্লিক ব্রেড, পেরি ওয়েজেস ও কর্ন অন দ্য কব-এর মধ্য থেকে।

এছাড়াও ১৪ এপ্রিল নান্দোসের গুলশান ১ আউটলেটে সকাল ১১টা থেকে চলবে ‘বৈশাখী পেরি ফেস্ট’। থাকবে বৈশাখী মেলা, হাতিতে চড়ার সুযোগ, টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা, সাপ খেলা, বাঁদর নাচ, হস্তশিল্প, মুখে আল্পনা আঁকা, বিনামূল্যে হাওয়াই মিঠাই ইত্যাদি।

পিকাসো (তেজগাঁও লিংক রোড): ১৪ এপ্রিল দুপু ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই রেস্তোরাঁয় থাকছে ৭০টি আইটেম নিয়ে বাফেট, দাম আড়াই হাজার টাকা। একটি বাফেট কিনলে আরেকটি মিলবে বিনামূল্যে, সঙ্গে আছে উপহার সামগ্রী।

Image
নবাব চাঁটগা।

নবাব চাঁটগা।

নস্টালজিক ক্যাফে (ধানমণ্ডি): পহেলা বৈশাখ আর রেস্তোরাঁর এক বছরপূর্তি একসঙ্গে পালন করছে এই নস্টালজিক ক্যাফে। এজন্য ১২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত রেস্তোরাঁয় চলবে সপ্তাহব্যপি উৎসব। উৎসবের অফারগুলো ক্রেতারা পাবেন লটারির মতো করে। সর্বনিম্ন পেতে পারেন পুরো বিলের উপর ১৫ শতাংশ মূল্যছাড়। এছাড়াও আছে বিনামূল্যের একটি ডিশ বা ডিংকস, যুগলদের জন্য বিনামুল্যে বিশেষ ডিনার ইত্যাদি।

ক্যাফে ইউফোরিয়া (বনানী ১১): তিনটি সেট মেন্যু থাকছে এই রেস্তোরাঁয়। সি ফুড সেট মেন্যুটিতে মিলবে সি ফুড ফ্রাইড রাইস, সি ফুড গ্রেভি নুডুলস, গ্রিলড স্কুইড বা অক্টোপাস, ফ্রাইড প্রন, ফিস উইফ ব্ল্যাক পেপারস, স্লাইসড ফিস জিঞ্জার অ্যান্ড মাশরুম এবং সি ফুড সালাদ। দুই জনের সেট মেন্যুর দাম ১ হাজার ১শ’ ৪০ টাকা আর চার জনের সেট মেন্যুর দাম ২ হাজার ২শ’ ৫০ টাকা। দ্বিতীয় সেট মেন্যুতে আছে এগ ফ্রা্ড রাইস, চিকেন অ্যান্ড এগ নুডুলস, বিফ কারি, ফিস উইথ ব্ল্যাক পেপারস, চিকেন ডাম্পলিং ও ভেজিটেবল। দুই জনের মেন্যু ১ হাজার ৯০ টাকা আর চার জনের মেন্যু ২ হাজার ১শ’ ৫০ টাকা। তৃতীয় সেট মেন্যুতে আছে এগ ফ্রাইড রাইস, চিকেন অ্যান্ড এগ নুডুলস, চিনেক স্প্রিং রোলস, বিফ কারি, প্রন কারি, বোনলেস চিকেন ও মিক্সড ভেজিটেবল। দুই জনের মেন্যু ১ হাজার টাকা আর চার জনের মেন্যু ২ হাজার টাকা।

ক্লাউড বিস্ট্রো (গ্রিনরোড): সামুদ্রিক খাবার দিয়ে বাংলা নববর্ষ উদযাপনের আয়োজন করেছে ক্লাউড বিস্ট্রো। সিট্রুসি সয় সি বাস মিলবে ৫২০ টাকায়, বাসা ফিলেতের দাম ৪৮০ টাকা, গ্রিলড গার্লিক কিং প্রনের দাম ১ হাজার ২শ’ ৫০ টাকা, সি ফুড প্ল্যাটার ২ হাজার টাকা। পানীয়ের মধ্যে আছে হাওয়াইয়ান পাঞ্চ, সল্টি অ্যান্ড স্যাসি, কাঁচাআমের সরবত ও মিলোনি, দাম ১৩০ টাকা। লেমোনেড পাবেন ১২০ টাকায়।

Image
অরেগানো।

অরেগানো।

ফুড রিপাব্লিক (বনানী ও ধানমণ্ডি): এই রেস্তোরাঁয় মিলবে দুটি সেট মেন্যু। সেট মেন্যু একের দাম দুই জনের জন্য ১ হাজার ১শ’ টাকা আর চার জনের জন্য ২ হাজার ১৫০ টাকা। সেট মেন্যুতে আছে সি ফুড ফ্রাইড রাইস বা এগ ফ্রাইড রাইস, থাই নুডুলস চাওমিন, ব্যাংকক স্টাইল ফ্রাইড চিকেন, বিফ চিলি পাস্তা, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন ও ক্রিম ক্যারামেল। চার জনের সেট মেন্যু নিলে বাড়তি মিলবে প্রন ব্ল্যাক পেপার।

সেট মেন্যু দুইয়ের দাম দুই জনের জন্য ১ হাজার ২শ’ টাকা আর চার জনের জন্য ২ হাজার ২শ’ ৫০ টাকা। থাকবে নাসিগোরেঙ্গ, ভেজিটেবল চাওমিন, চিকেন কেসনাট সালাদ, বিফ ব্ল্যাক পেপার, চিকেন ইন চিলি পেস্ট, ক্রিম ক্যারামেল। চার জনের সেট মেন্যুতে বাড়তি মিলবে সি ফুড ইন মাশরুম সস।

ম্যাডশেফ (বনানী ও ধানমণ্ডি): বার্গারের সেট মেন্যু সাজিয়েছে ম্যাডশেফ। ঢাকাইয়া বার্গারের সঙ্গে থাকবে রেস্তোরাঁর সিগনেচার ডিপ ফ্রাইড পনির, স্পাইসি মিন্ট সস, ফ্রাইড অনিয়ন রিংস, হালাপিনো, কোলস্লো। দাম ৪শ’ টাকা, অফার চলবে ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত।

ক্রসরোডস (উত্তরা, সেক্টর ১৩): রেস্তোরাঁর বৈশাখী প্যাকেজে থাকবে পান্তা বা গরম ভাত, ইলিশভাজা, বেগুনভাজা, পটলভাজা, আলুভর্তা, চিংড়িভর্তা, শুটকিভর্তা, আমের চাটনি, কাঁচাআমের সরবত। দাম ৫২৫ টাকা।

নওয়াব চাটগাঁ (গুলশান এক): আছে চারটি সেট মেন্যু। পান্তা-ভাত, ইলিশ ভাজা, আলু অথবা বেগুন ভর্তা, শুঁটকিভর্তা অথবা শুঁটকিভুনা মিলিয়ে সেট মেন্যুর দাম ৫শ’ টাকা। ৮শ’ টাকায় মিলবে ইলিশ-পোলাও আর পটলভাজা। বিনি-ভাতের সঙ্গে হাঁসের মাংস খেতে গুনতে হবে ৮শ’ টাকা। কাঁচাআমের সরবত, বেলের সরবতের দাম দেড়শ টাকা।

Image
ইউফোরিয়া।

ইউফোরিয়া।

অরেগানো (ধানমণ্ডি): দুটি সেট মেন্যু থাকছে এখানে। ১ হাজার ৫০ টাকার সেট মেন্যুতে আছে দুই জনের জন্য গ্রিলড অথবা ফ্রাইড ‍সিফুড প্ল্যাটার আর রেড ডেভিল, ব্লু লেগুন, অরেঞ্জ আপ ও কুল লেমন পানীয়ের মধ্য থেকে যেকোনো দুটি পানীয়। ১ হাজার ১শ’ ৫০ টাকার সেট মেন্যুতে অ্যাপেটাইজার হিসেবে নিতে পারেন বাফেলো উইংস অথবা সল্টেড কালামারি রিংস, মূল খাবারের মধ্যে মিলবে সিফুড ম্যারিয়ানা, ফেতুচিনি কার্বোনারা, পায়েলা ভ্যালেন্সিয়ানাও চিকেন পায়েলার মধ্যে যেকোনো দুটি ডিশ, দুটি ব্রাউনি উইথ আইসক্রিম অথবা রেড ডেভিল, ব্লু লেগুন, অরেঞ্জ আপ ও কুল লেমন পানীয়ের মধ্য থেকে যেকোনো দুটি পানীয়। অফারটি চলবে ১৩ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত।

ডি ক্যাফে (ধানমণ্ডি): তিনটি সেট মেন্যু মিলবে এই রেস্তোরাঁয়। সেট মেন্যু একয়ে থাকবে পান্তা, ইলিশ-ভাজা, বেগুন-ভাজা, চ্যাপা-শুঁটকিভর্তা, চিংড়িভর্তা ও পানি। সেট মেন্যু দুইয়ে আছে মোরগ পোলাও/বোম্বে বিরিয়ানি/খিচুড়ি, ব্রাউনি আইসক্রিম, লেমোনেড ও স্ট্রবেরি মিল্ক শেক। সেট মেন্যু তিনয়ে মিলবে ইলিশ পোলাও/খিচুড়ি, ব্রাউনি, আইসক্রিম, লেমোনেড ও স্ট্রবেরি মিল্ক শেক। প্রতিটি সেট মেন্যুর দাম জনপ্রতি ৪শ’ টাকা, যুগলদের জন্য সাড়ে ৭শ’ টাকা।

চিটাগং বুল (গুলশান অ্যাভনিউ): পোলাও, সর্ষে-ইলিশ, বেগুনভাজা, ইলিশভর্তা, সিমভর্তা মিলিয়ে সেট মেন্যু এক, দাম ৫১০ টাকা। খিচুড়ি, ইলিশ ভাজা, বেগুন ভাজা, ইলিশভর্তা, সিমভর্তা নিয়ে সেট মেন্যু দুই, দাম ৪৯০ টাকা। পান্তাভাত, ইলিশভাজা, বেগুনভাজা, ইলিশভর্তা, সিমভর্তা ও কচুর লতি নিয়ে সেট মেন্যু দিন, দাম ৪শ৯০ টাকা।

Image
নানদোস।

নানদোস।

ভেনি ভিদি ভিচি (উত্তরা, সেক্টর তিন): ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত রেস্তোরাঁয় চলবে দুপুর ও রাতের বাফেট। ৪০টি পদের বাফেটের দাম ১ হাজার টাকা।  

ফুড রিপাবলিক (ধানমণ্ডি, সাত মসজিদ রোড): নাসি গোরে বা এগ ফ্রায়েড রাইস। ভেজিটেবল চাওমিন, চিকেন ক্যাশু নাট সালাদ, বিফ ব্ল্যা পেপার, চিকেন ইন চিলি পাস্তা, সি ফুড ইন মাশরুম সস, ক্রিম ক্যারামেল- এই সেট মেনু দুজনের জন্য ১১৯৯ টাকা এবং চারজনের জন্য ২২৪৯ টাকা।