নয়া ব্র্যান্ড অ্যাম্ব্যাসাডর
দেশের অন্যতম ফ্যাশন ঘর ক্যাটস আইয়ের নতুন ব্র্যান্ড অ্যাম্ব্যাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন ব্যান্ডদল নেমেসিসের গায়ক ও গিটার বাদক জোহাদ রেজা চৌধুরী।
৩০ মার্চ রাজধানীর গুলশান ২-এ অবস্থিত স্টেক হাউস রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়।
আশির দশকে সাঈদ সিদ্দিকী ও আশরাফুন সিদ্দিকী দম্পতির হাত ধরে যাত্রা শুরু করেছিল ক্যাটস আই। গ্রিন রোডের গ্রিন সুপার মার্কেটের প্রথম দোকানটিতে পোশাক ছাড়াও বিক্রি হত আরও অনেক কিছু।
নেমেসিসের গায়ক ও গিটার বাদক জোহাদ রেজা চৌধুরী।
১৯৮৩ সালে এলিফ্যান্ট রোডের মনসুর ম্যানসনে প্রথম বড় পরিসরে দোকান খুলে বসে এই দেশীয় পোশাক ব্র্যান্ড।
এর আগে এই ফ্যাশন ঘরের ব্র্যান্ড অ্যাম্ব্যাসাডর হিসেবে ছিলেন সংগীতশিল্পী হাবীব ওয়াহিদ।
