২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ মেকআপ ফেস্টিভল ২০১৫

১৮ ও ১৯ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে ‘ভিট প্রেজেন্টস বাংলাদেশ মেইকআপ ফেস্টিভল ২০১৫ পাওয়ারড বাই লিপ আইস’ শীর্ষক রুপচর্চার প্রসাধনী উৎসব।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

রাজধানীর গুলশান দুইয়ের হোটেল বেঙ্গল ব্লুবেরির দশ তলায় সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন।

উৎসবে আয়োজন করেছে অ্যালিউর ও ফেইসবুক গ্রুপ ‘মেইকআপের দোকান’। ২০টি অনলাইনভিত্তিক প্রসাধনী বিক্রয় সাইট অংশ নেবে এই উৎসবে।

মেইকআপ ফেস্টিভালের উদ্বোধন করেবেন উঠতি মেইকআপ শিল্পী তিলাত খায়ের, যিনি সম্প্রতি বাংলাদেশে চালু করেছেন নিজস্ব প্রসাধনী ব্র্যান্ড।

এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশি র‌্যাম্প মডেল রুমা, ঈশিকা খান, আইরিন, ঝুমুর, মিথিলা, হাসিন ও আশা।