২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছর শেষের আয়োজন

বিভিন্ন ফ্যাশনঘর ও পাদুকা দোকানে চলছে মূল্য ছাড়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 04:55 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

আড়ং: আড়ংয়ের বিভিন্ন শাখায় চলছে বছর শেষের বিশেষ মূল্য ছাড়। তাগা, মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক, বাচ্চাদের পোশাক এবং স্যান্ডেলের উপর রয়েছে বিশেষ ছাড়। ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ছাড় চলবে ১৯ ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত।

ডোরস: পাশ্চাত্য পোশাকের জন্য পরিচিত এই প্রতিষ্ঠানে চলছে শীতকালীন মূল্য ছাড়। দোকানের সব পণ্যের উপার ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এই আয়োজনে। বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, বনানী ইত্যাদি শাখায় পাওয়া যাবে এই ছাড়।

বাটা: পরিচিত জুতার ব্র্যান্ড বাটার বিভিন্ন শোরুমে মেয়েদের ও ছেলেদের স্যান্ডেল, ছেলেদের জুতা, কেডস ইত্যাদির উপর চলছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়।

এপেক্স: রাজধানীর কলাবাগান মাঠে চলছে এই প্রতিষ্ঠানের বিভিন্ন জুতার বিক্রয় প্রদর্শনী। তিনমাস ব্যাপি এই মেলা উপলক্ষ্যে দেওয়া হচ্ছে বিভিন্ন মূল্য ছাড়।