২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বসন্ত উদযাপনে সেইলর

নানান আয়োজনে বসন্তকে বরণ করেছে এই প্রতিষ্ঠান।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2024, 02:46 PM

Updated : 28 Feb 2024, 02:46 PM

প্রতি বছরের মতো এবারও পোশাক প্রতিষ্ঠান সেইলর বসন্তকে ঘিরে বিভিন্ন আয়োজন সম্পন্ন করেছে।

তারুণ্য নির্ভর এবং ট্রেন্ডি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে এই প্রতিষ্ঠান সংগ্রহে এনেছে বৈচিত্র্য; যা ফটোশুট এবং ওভিসি’তে ফুটে উঠেছে বলে দাবি করা হয়, তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে।

এছাড়াও রাজধানীর মিরপুর দুইতে অবস্থিত বিক্রয়কেন্দ্রে ১৪ ফেব্রুয়ারি বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘সেইলর ভালোবাসার বসন্ত উৎসব’য়ে ছিল বায়োস্কোপ, পুতুল নাচ, ক্যারিক্যাচার-সহ নানান আয়োজন।

শুধু ঢাকাতেই নয়, তাদের বসন্ত উদযাপনের রেশ ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায়।

১২ থেকে ১৭ ফেব্রুয়ারি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন এবং রণন আয়োজিত বইমেলা, ১৫ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বসন্ত বরণ উৎসব ‘বাসন্তিক’ এবং ১৮ ফেব্রুয়ারি মেট্রোপলিটিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব’য়ের মাধ্যমে মেট্রোপলিটিন ইউনিভার্সিটি, সিলেটে আয়োজিত ‘বসন্ত উৎসব’ পালিত হয় সেইলর’য়ের পৃষ্ঠোপোষকতায়।

দেশের সংস্কৃতিকে বিভিন্নভাবে ক্রেতাদের কাছে তুলে ধরতে চেষ্টা করে এই প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় এসব আয়োজনের মাধ্যমে সেইলর উদযাপন করল বিভিন্ন ধরনের বসন্ত উৎসব।