শ্রীমঙ্গলে অন্নকূট উৎসব
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে বর্ণাঢ্য আয়োজনে হয়েছে গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব। মঙ্গলবার এ উৎসবে শ্রীকৃষ্ণের প্রতি ১ হাজার ৫১ কেজি চালের অন্ন ও হাজারের বেশি পদের নিরামিষ তরকারি ও মিষ্টান্ন ভোগ হিসেবে নিবেদন করা হয়। আশ্রমের প্রতিষ্ঠাতা বন্ধু প্রীতম ব্রহ্মচারী বলছেন, তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে হাজারো ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে।
