১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্লো অ্যান্ড লাভলী সেরাম ক্রিমের মোড়ক উন্মোচিত হল

নতুন সেরাম ভিত্তিক ক্রিমে রয়েছে মাল্টি ভিটামিন।

বিজ্ঞাপন বার্তা

Published : 23 Nov 2023, 08:16 AM

Updated : 23 Nov 2023, 08:30 AM

নতুন পণ্যের ‍উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে, ঢাকার রেডিসন ব্লু হোটেলের বলরুমে রবিবারের সন্ধ্যায় প্রায় ১শ’ নারীর ‘গ্লো’কে সেলিব্রেট করলো ব্র্যান্ড গ্লো অ্যান্ড লাভলী।

শুরু থেকে নারীদের পাশে থাকা ব্র্যান্ডটি এই সন্ধ্যাটি উৎসর্গ করেছে এখনকার এগিয়ে যাওয়া গ্লোয়িং ইনফ্লুয়েন্সারদের।

ইভেন্টের হোস্ট হিসেবে ছিলেন সাবিলা নূর ও সারা আলম।

এই গ্লোয়িং সন্ধ্যায় সাবিলা মোড়ক উন্মোচন করে নতুন গ্লো অ্যান্ড লাভলী সেরাম ক্রিমের।

বিকেল ৪টা’র দিকে হলে আসতে থাকেন ইনফ্লুয়েন্সাররা। পণ্যের মোড়ক উন্মোচনের পর সাবিলা ইনফ্লুয়েন্সারদের সাথে কিছুক্ষণ গল্প করেন ও একসাথে নৈশভোজে অংশ নেন।

জন কবিরের মিউজিক্যাল পারফর্মেন্স উপভোগ করতে করতে ইতি টানা হয় অনুষ্ঠানের।

এতগুলো গ্লোয়িং মুখকে এক ছাদের নিচে দেখে অনেক ‘এমপাওয়ারিং’ লেগেছে বলে জানান সাবিলা নূর।

ব্র্যান্ড হিসেবে গ্লো অ্যান্ড লাভলী’র সাথে কাজ করার কারণ সম্পর্কে সাবিলা বলেন, “যে ব্র্যান্ডটি সব সময় এদেশের নারীদের কথা ভাবে, তাদের চিন্তা-চাহিদা ও স্বপ্নের কথা ভাবে, আর তাদের কথা ভেবেই পঁয়তাল্লিশ বছরে প্রথমবার ব্র্যান্ডটি নিজের ফর্মুলেশনে পরিবর্তন এনেছে, যোগ করেছে নতুন স্কিন টেকনলজি।”

সব নারীদের কথা ভেবে ব্র্যান্ডটি লঞ্চ করেছে নতুন গ্লো অ্যান্ড লাভলী মাল্টি ভিটামিন সিরামযুক্ত ক্রিম। যা দেবে ৪০ শতাংশ বেশি উজ্জ্বলতা।

সেরামের মতো একটি গুরুত্বপূর্ণ ত্বক পরিচর্যার প্রসাধনী সবার হাতের নাগালে নিয়ে আসার জন্য গ্লো অ্যান্ড লাভলী’কে ধন্যবাদ জানায় সব ইনফ্লুয়েন্সাররা।

ডিসক্লেইমার
এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।