২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যেভাবে তৈরি করবেন হোসেইনি কাবাব

ইরানের ঐতিহ্যবাহী কাবাব ঘরেই তৈরি করে নিতে পারেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 05:56 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

সাধারণত কাবাব মানেই হল মাংস পুড়িয়ে তৈরি করা। তবে হোসেইনি কাবাব বানানো হয় বড় পাত্রে কষিয়ে রান্না করে।

ইরানের এই ঐতিহ্যবাহী কাবাব তৈরির রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

পদ্ধতি

গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

একটি বাটিতে মাংস নিয়ে তাতে তেল বাদে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেরিনেইট করে এক ঘন্টা রেখে দিন।

এবার চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিন। গরম হলে মেরিনেইট করা মাংস দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করুন।

ঢেকে পাঁচ মিনিট রেখে, ঢাকনা খুলে নেড়ে দিন।

আলাদা পানি দেওয়ার প্রয়োজন নেই, মাংস থেকে পানি বের হবে, তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে।

একদম ভুনা ভুনা হলে নামিয়ে নিন।

আরও রেসিপি

হাঁড়িতে হাঁড়ি কাবাব

রেসিপি: স্যামন মাছের কাবাব

তিন রকম কাবাব