০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

রুই মাছে কচুমুখী

ভাতের সাথে খাওয়ার মতো চমৎকার একটি পদ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 05:02 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

স্বাদে অনন্য অথচ রান্না সহজ।

আর রুই-কচুমুখীর ব্যঞ্জন তৈরি করতে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

পদ্ধতি

প্রথমে কচুমুখী ছিলে ধুয়ে টুকরা করে গরম পানি দিয়ে ধুয়ে নিন।

মাছ ধুয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে রেখে দিন।

চুলা জ্বালিয়ে পাতিলে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। বাদামি হলে সামান্য মাছ, কচুমুখী ও কাঁচামরিচ বাদে  পানিসহ সব মসলা দিয়ে কষিয়ে নিন।

এবার কচুমুখী দিয়ে তিন মিনিট রান্না করে মাছ দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিন।

কাঁচামরিচ ও পরিমাণ মতো পানি দিন।

সিদ্ধ হলে নামিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।

আরও রেসিপি

রেসিপি: কচুর ডাটা দিয়ে চিংড়ি চচ্চড়ি

মাছ পাকোড়ার ঝোল

রেসিপি: কোরাল মাছের ফিলে

মাছের কোফতা