২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

রেসিপি: খাসির রেজালা

পোলাওয়ের সাথে খাওয়ার জন্য দারুণ মজার পদ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 01:48 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

সহজে খাসির রেজালা রান্না করতে চাইলে অনুসরণ করা যায় রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

পদ্ধতি

প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।

চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল ও ঘি দিয়ে দারুচিনি, এলাচ এবং পেঁয়াজ কুচি নেড়েচেড়ে ভেজে নিন।

চকচকেভাব হলে মাংস দিয়ে দিন।

আদা ও রসুন বাটা, টক দই, চিনি দিয়ে মিশিয়ে ঢেকে রান্না করুন তিন মিনিট।

এবার বাকি সব উপকরণ দিয়ে দমে রেখে রান্না করে নিন।

সিদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন মজাদার খাসির রেজালা।

আরও রেসিপি

খাসির মাংস কষানো বা মাটন কষা

রেসিপি: খাসির মাংস দিয়ে দেশি আলুর ঝোল

মাটন মাসালা তৈরির পদ্ধতি