১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেসিপি: খাসির মাংস দিয়ে দেশি আলুর ঝোল

খাসির মাংসের মুখরোচক স্বাদে গরম ভাতের সাথে জমবে বেশ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 08:42 PM

Updated : 10 Sep 2026, 02:57 PM

অনেকেই গন্ধ লাগে বলে খাসির মাংস খেতে চাননা।

তবে রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে রান্না করলে গন্ধটা নাঁকে লাগবে না।

উপকরণ

খাসির মাংস ১ কেজি। আলু ২০০ গ্রাম। হলুদ গুঁড়া ১ চা-চামচ। মরিচ গুঁড়া ১ চা-চামচ। ধনে গুঁড়া ১ চা-চামচ। জিরা গুঁড়া আধা চা-চামচ। লবণ স্বাদ মতো। তেল আধা কাপ। ঘি আধা কাপ। পানি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি ১ কাপ। আদা বাটা ১ টেবিল-চামচ। রসুন বাটা ১ টেবিল-চামচ।

পদ্ধতি

খাসির মাংস ভালো করে ধুয়ে নিন।

আলু সিদ্ধ করে ছিলে নিন।

এবার চুলায় হাঁড়ি বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে চকচকে-ভাব করে ভেজে নিন।

এবার একটু পানি যোগ করে আদা ও রসুন বাটা, হলুদ-মরিচ-ধনে গুঁড়া দিয়ে কষিয়ে নিন।

এবার মাংস দিয়ে ভালো করে কষিয়ে রান্না করুন। তারপর বাকি উপকরণগুলো দিয়ে ঢেকে দিন।

সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন খাসির মাংস দিয়ে দেশি আলুর ঝোল।

আরও রেসিপি

রেসিপি: পেঁয়াজ ছাড়া খাসির মাংস ভুনা

খাসির লেগ রোস্ট রান্নার পদ্ধতি

নিজেই তৈরি করুন আল-রাজ্জাকের গ্লাসি