Published : 14 Jul 2024, 05:01 PM
স্বাদে অনন্য অথচ রান্না সহজ।
আর রুই-কচুমুখীর ব্যঞ্জন তৈরি করতে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
পদ্ধতি
প্রথমে কচুমুখী ছিলে ধুয়ে টুকরা করে গরম পানি দিয়ে ধুয়ে নিন।
মাছ ধুয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে রেখে দিন।
চুলা জ্বালিয়ে পাতিলে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। বাদামি হলে সামান্য মাছ, কচুমুখী ও কাঁচামরিচ বাদে পানিসহ সব মসলা দিয়ে কষিয়ে নিন।
এবার কচুমুখী দিয়ে তিন মিনিট রান্না করে মাছ দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিন।
কাঁচামরিচ ও পরিমাণ মতো পানি দিন।
সিদ্ধ হলে নামিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।
আরও রেসিপি