২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌচাকে মৌমাছি

তোমাদের জন্য আজ থাকছে মুর্শিদা আহমেদ-এর মজার দুটি ছড়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুর্শিদা আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 05:38 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

মৌচাকে মৌমাছি

মধু এনে রেখেছে

শিয়ালের দুই চোখ

সেই মধু দেখেছে।

দেখলেই হবেনা

খেতেও যে চাই ,

মধুর চেয়ে মিঠা

আর কিছু নাই।

যেই ভাবা সেই কাজ

খেতে হবে মধু,

দূর থেকে চেয়ে চেয়ে

দেখবে কি শুধু?

মধু খেতে মৌচাকে

যেই দিল হাত

কামড়ে কামড়ে শিয়াল

হল কুপোকাত।

মাছি

মুর্শিদা আহমেদ

চম চম  দানাদার

আর রসগোল্লা

ভন ভন ভন ভন

মাছিদের হল্লা।

আলমারি খোলা রেখে

যদু গেছে বাড়িতে

এই ফাঁকে ধুমধাম

মাছি ঢোকে হাড়িতে।

হাত মুখ ভরে মাছি

যত পারে লুটছে,

যেটুকু যে নিতে পারে

তাই নিয়ে ছুটছে।

যদু এসে দেখে ভাবে

আর নেই রক্ষা

রসে ডুবে বহু মাছি

পেয়ে গেছে অক্কা।