রক্তরাঙা স্বাধীনতার মাস
আবার এলো একটি বছর ঘুরে
রক্তরাঙা স্বাধীনতার মাস
কত গ্রাম যুদ্ধে গেল পুড়ে
লক্ষ মানুষ হয়েছিল লাশ।
যুদ্ধে গেল কত নর-নারী
ফিরল তারা, হারিয়ে গেল কেউ
শোকসাগরে ভাসলো কত বাড়ি
কারো ঘরে ছিল সুখের ঢেউ।
ইতিহাসে পাতায় নতুন ছবি
আবীর মাখা একটি নতুন দেশ
পতাকা তার সবুজ বুকে রবি
সে যে আমার প্রিয় বাংলাদেশ!
