২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার ছিল

খোকার একটা গাঁও ছিল নদীর তীরে নাও ছিল নাওয়ের উপর ছই ছিল ছলাৎ ছলাৎ বইছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেজিনা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 02:05 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

খোকার মেঠোপথ ছিল

কল্পনারই রথ ছিল

বৃক্ষ ভরা ফুল ছিল

আউরি-বাউরি দুলছিল।

খোকার আকাশ নীল ছিল

বাড়ির পাশেই বিল ছিল

বিলের ভেতর মাছ ছিল

ঝাপুর ঝুপুর নাচছিল।

খোকার প্রাণে গান ছিল

ক্ষেতে সবুজ ধান ছিল

হাজার পাখি ঘুরছিল

ফুড়–ত ফুড়–ত উড়ছিল।

খোকার মনে প্রাণ ছিল

হাজার ফুলের ঘ্রাণ ছিল

হাটে-মাঠে রব ছিল

আনন্দ উৎসব ছিল।

সেই সে শ্যামল গাঁও হারাল

লক্ষ্মীপেঁচার খোপটিও

রাতের পাখি জোনাকিদের

আলোকজ্বলা ঝোপটিও।