২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপ রিভিউ- “pagol”

আজ তোমাদের একটি মজার অ্যাপের খোঁজ দিচ্ছি। অ্যাপটির নাম- “Pagol”, নির্মাতা tappware solutions।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মিনহাজ-উস-সালেকীন ফাহমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 09:06 AM

Updated : 12 Oct 2022, 03:18 PM

হট্টিটি প্রকাশনীর অ্যাপ Pagol আসলে একটি গল্পের বইয়ের মত। বেশ কয়েকটি ছড়ার তালে তালে গল্পটি পড়তে পারবে তোমরা। নাম শুনেই বুঝতে পারছ, বেশ মজার একটি গল্প আছে অ্যাপটিতে! তবে তুমি যদি নিজে না পড়ে কারও মুখে গল্পটি শুনতে চাও, তবে একটি নির্দিষ্ট অপশনে ট্যাপ করলেই অ্যাটি নিজে থেকে তোমাকে আবৃত্তি করে শুনিয়ে দিবে বর্তমান পৃষ্ঠার ছড়াটি।

একপৃষ্ঠা শোনা বা পড়া শেষ হলে পরের পৃষ্ঠায় যাবে, সাউন্ডটা অন থাকলে শুনতে পাবে বইয়ের পাতা উল্টানোর শব্দ! গল্প শোনার পাশাপাশি নন্দিত চিত্রশিল্পী, সব্যসাচী মিস্ত্রির আঁকা অসাধারণ কিছু ছবিও থাকছে প্রতি পৃষ্ঠায়।

এছাড়াও আরও দুটি ফিচার রয়েছে অ্যাপটিতে–- এক. রঙ করা, দুই. পিয়ানো বাজানো। তুমি চাইলে গল্পের চরিত্র পাগলকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে তাকে বিভিন্ন রঙে রাঙিয়ে দিতে পারো। চাও তো রঙ করার পর ছবিটা সেভও করে রাখতে পারো নিজের কাছে।

আর ছোট্ট একটি পিয়ানোও আছে যেটায় যেমন খুশি সুর তুলতে পারো কেবল ছুঁয়ে দিয়েই। মজার ব্যাপার হচ্ছে কিছুক্ষণ বাজানোর পর তুমি আবার তোমার এতক্ষণ বাজানো সুর চাইলেই শুনতে পারবে, এমনকি দেখতেও পারবে কীভাবে বাজিয়েছো এতক্ষণ তুমি!

তবে অ্যাপটির একটি ছোট্ট সমস্যা আছে। তুমি যখন কোনো একটি পৃষ্ঠা শোনা শুরু করবে তখন যদি ভুল করে আবার ওই “প্লে” আইকনে (যেটা চাপলে পড়ে শোনানো হয়) চাপ দাও, তবে সে আগের পড়া না থামিয়েই আবার নতুন করে পড়া শুরু করবে। একই সঙ্গে দুইটি আবৃত্তি চলতে থাকবে, যার ফলে তুমি হয়ত ঠিকভাবে বুঝতে পারবে না কথাগুলো। আর কয়েক পৃষ্ঠা পড়ার পরই কিন্তু অ্যাপটি এক ডলারের কিছু বেশি পরিমাণ অর্থ দিয়ে কিনে নিতে হবে। নাহলে গল্পের বাকি অংশ অজানাই থেকে যাবে তোমার কাছে! ফ্রী ভার্সনে অন্য সব ফিচার যদিও থাকবে সবময়ই। চমৎকার এই অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো এই লিংক থেকেঃ https://play.google.com/store/apps/details?id=com.tappware.hottitipagol ৪.১ রেটিং এর এই অ্যাপটি নিয়ে কিছুক্ষণ সময়টা ভালোই কাটবে। আজই নামিয়ে নিতে পারো তোমার অ্যান্ড্রয়েড ফোনে।