ডিসেম্বরের ছড়া
ডিসেম্বরের ছড়া...
ইচ্ছে হলেই হাত বাড়িয়ে
যায় না তাকে ধরা।
এই ছড়াটা মুক্ত স্বাধীন
থাকে না সে কারোর অধীন
একলা একা চলতে পারে
চেতনায় বুক ভরা।
আসে আসুক ঝরা মৃত্যু
হবে না সে কারোর ভৃত্য
সব বাধা সে সরিয়ে চলে
যায় না কিছু করা।
স্বদেশ প্রেমের ব্যারাম নিয়ে
ঘুরছে আজব ছড়া
ইচ্ছে হলেই হাত বাড়িয়ে
যায় না তাকে ধরা।
