হাঁটি হাঁটি পা পা
এক পা যেতে
তিন পা টলে
দুই পা যেতে ঝুপ।
তিন পা যেতে
এক পা টলে
পাঁচ পা যেতেই চুপ!
ছয় পা যেতে
আর টলে না
কেবল হাঁটাহাটি!
তেলের শিশি
উলটে ফেলে
ঘরসংসার মাটি!
হাঁটি হাঁটি পা পা
যেখানে খুশি সেখানে যা।
